Weather News: ৭২ ঘন্টায় পারা পতন ৫ ডিগ্রির বেশি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

ফেব্রুয়ারির শুরুতে আরও কমল তাপমাত্রা। আপাতত কয়েকদিন এই তাপমাত্রার ওঠানামা চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবারের থেকে আরও করল তাপমাত্রা। গত তিন দিনে কলকাতার ন্যূনতম তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রির বেশি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে রাজ্য থেকে শীত বিদায় নেয়। তার আগে শীতের আমেজে রাজ্যবাসী। তবে দিন দুয়েক পরে তাপমাত্রা ফের বাড়বে। তারপরে আবার কমবেও। আগামী কয়েক দিন এইভাবেই তাপমাত্রার ওঠা নামা চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সোমবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দিন চারেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরে দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। ৭২ ঘন্টায় তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রির বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ৭ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা ফের বাড়বে। যা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকবে। এরপর ১০ ও ১১ ফেব্রুয়ারি তাপমাত্রা নামবে। এইভাবেই তাপমাত্রার ওঠা নামা চলবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১০.৭)
বহরমপুর (১৩)
বাঁকুড়া (১২.৫)
বর্ধমান (১২.৬)
কোচবিহার (১০.৭)
দার্জিলিং (৭.২)
কালিম্পং (১০)
দিঘা (১৩.৪)
কলকাতা (১৫.২)
দমদম (১৪.৫)
কৃষ্ণনগর (১৪)
মালদহ (১৩.৯)
মেদিনীপুর (১৪.১)
শিলিগুড়ি (১১.৯)
শ্রীনিকেতন (১১.৮)
সুন্দরবন (১৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৬))
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৮.৩)
বর্ধমান (২৭)
কোচবিহার (২৬.৮)
দার্জিলিং (১৬)
কালিম্পং (২১)
দিঘা (২৭.৮)
কলকাতা (২৫.৬)
দমদম (২৫.৬)
কৃষ্ণনগর (২৬.২)
মালদহ (২৫.১)
মেদিনীপুর (২৭.৬)
শিলিগুড়ি (২৯.৯)
শ্রীনিকেতন (২৫.৭)
সুন্দরবন (২৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+