Weather News: দ্রুত বাড়ছে তাপমাত্রা, ৭২ ঘন্টায় বেশি ৬ ডিগ্রির বেশি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
মেঘলা আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি। ঘূর্ণাবর্তের জেরে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তবে আর যাই হোক তাপমাত্রার পতনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সকাল থেকে রাজ্যের বিস্তীর্ণ এলাকার আকাশ মেঘলা। মেঘলা আকাশের কারণে শুক্রবার দিনের তাপমাত্রা বাড়তে পারেনি। অন্যদিকে এদিন ন্যূনতম তাপমাত্রা অনেকটাই বেড়েছে। ২৪ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রির বেশি। আর গত ৭২ ঘন্টায় তা বেড়েছে প্রায় ৬ ডিগ্রির মতো। আপাতত তাপমাত্রা পতনের তেমন কোনও সম্ভাবনা নেই। রাজ্য থেকে শীত বিদায় শুরু হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এর পরে দিন তিনেক তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মেঘলা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে এর পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৪.৪)
বহরমপুর (১৩.৪)
বাঁকুড়া (১৫.২)
বর্ধমান (১৫)
কোচবিহার (১৩)
দার্জিলিং (৮.২)
কালিম্পং (১০.৮)
দিঘা (২১.৬)
কলকাতা (১৮.৭)
দমদম (১৮)
কৃষ্ণনগর (১৫.৪)
মালদহ (১৮.১)
মেদিনীপুর (১৮.১)
শিলিগুড়ি (১৫.১)
শ্রীনিকেতন (১৪.৫)
সুন্দরবন (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৮)
বহরমপুর (২৯)
বাঁকুড়া (৩০.৫)
বর্ধমান (২৭.৬)
কোচবিহার (২৯.৯)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (২৩)
দিঘা (২৫.২)
কলকাতা (২৮.২)
দমদম (২৮.৭)
কৃষ্ণনগর (৩০.৮)
মালদহ (২৯.৬)
মেদিনীপুর (২৬.৪)
শিলিগুড়ি (৩৩)
শ্রীনিকেতন (২৯)
সুন্দরবন (২৭)












Click it and Unblock the Notifications