১০ রাজ্যে ৫ দিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস! হলুদ ও কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারত এবং মধ্যপ্রদেশে তাপপ্রবাহ (heat wave) অব্যাহত থাকবে। রাজস্থানের বারমের, জয়সলমের, জালোর এবং যোধপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এই পরিস্থিতির কারণে আবহাওয়া (weather) দফতরের তরফ পশ্চিম র
আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারত এবং মধ্যপ্রদেশে তাপপ্রবাহ (heat wave) অব্যাহত থাকবে। রাজস্থানের বারমের, জয়সলমের, জালোর এবং যোধপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। এই পরিস্থিতির কারণে আবহাওয়া (weather) দফতরের তরফ পশ্চিম রাজস্থানের কিছু অংশে হলুদ (yellow) এবং কমলা (orange) সতর্কতা জারি করা হয়েছে।

১০ রাজ্যে তাপপ্রবাহ
- আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন উত্তর পশ্চিম ভারত এবং মধ্যপ্রদেশের অধিকাংশ জায়গায় তাপপ্রবাহ চলতে থাকবে।
- আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা বলা হয়েছে, আদামী ৫ দিন বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সঙ্গে বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবহাহ চলতে পারে উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে। দক্ষিণ হরিয়ানা এবং দিল্লির কোনও কোনও জায়গায় আগামী ৫ দিন এই পরিস্থিতি তৈরি হতে পারে।
- আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, জম্মু ডিভিশন এবং হিমাচল প্রদেশে। বিদর্ভে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৫-৭ এপ্রিলের মধ্যে। গুজরাত, উত্তর মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহারে এই পরিস্থিতি তৈরি হতে পারে ৫ ও ৬ এপ্রিল।

বৃষ্টিপাতের পূর্বাভাস এবং সতর্কবার্তা
- উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দক্ষিণ-পশ্চিম বায়ু প্রবেশের কারণে আগামী ৫ দিন অরুণাচল প্রদেশ, অসম-মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা।
- বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘালয়ে। ৫ ও ৬ এপ্রিল বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসম-মেঘালয় এবং অরুণাচল প্রদেশে। ৫ থেকে ৮ এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।
- ৫ থেকে ৭ এপ্রিলের মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অসম-মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে।

অক্ষরেখার প্রভাবে দক্ষিণ ভারতের বৃষ্টির সম্ভাবনা
- আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেরল-মাহে, তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল, উপকূল ও দক্ষিণ কর্নাটকে। ৫ ও ৬ এপ্রিল উত্তর কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- আগামী ৫ দিন বিচ্ছিন্নভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কেরল ও মাহেতে। এছাড়াও তামিলনাড়ু-পুদুচেরি-কাড়াইকাল-কর্নাটকে ৫ ও ৬ এপ্রিল এই পরিস্থিতি তৈরি হতে পারে।

নিম্নচাপ ও ঝোড়ো হাওয়া
- ৬ এপ্রিল নাগাদ দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছ। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় একটি নিম্নচাপও তৈরি হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।
- ৫ ও ৬ এপ্রিল দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৭ এপ্রিল দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এই পরিস্থিতি তৈরি হতে পারে। ৮ এপ্রিল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এই পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications