রবিবার থেকে বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ! ৩ দিনের জন্য লাল সতর্কতা আবহাওয়া দফতরের
একটি নিম্নচাপের (Low Pressure) প্রভাব কমতেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া শুরু হয়ে গিয়েছে। তবে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস ফের একটি নিম্নচাপ সক্রিয় হতে চলেছে উত্তর বঙ্গো
একটি নিম্নচাপের (Low Pressure) প্রভাব কমতেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া শুরু হয়ে গিয়েছে। তবে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস ফের একটি নিম্নচাপ সক্রিয় হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal)।
যার জেরে শনিবার থেকে সোমবারের মধ্যে মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে।

তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও শক্তিশালী হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। তবে তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে।

কোন জেলায় কেমন বৃষ্টিপাত
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য এই নিম্নচাপের প্রভাবে রবিবার ১৪ অগাস্ট পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিরকোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বইতে পারে দমকা হাওয়া
- আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ১৩ অগাস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- পরের দুদিন অর্থাৎ রবিবার ও সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও দমকা হাওয়া হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে তার বেগ হতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা
উত্তর-পশ্চিম বঙ্গোপসলাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যা শক্তিবৃদ্ধি করবে। যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলে ১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই কারণে লাল সতর্কতা জারি করে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের এই তিনদিন সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদেরকে ১২ অগাস্টের রাতের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.২)
বহরমপুর (৩২.৪)
বাঁকুড়া (২৭.৮)
বর্ধমান (৩২)
কোচবিহার (৩৮.৩)
দার্জিলিং (২৩.৬)
দিঘা (২৭.৪)
কলকাতা (২৯.৬)
দমদম (৩০)
কৃষ্ণনগর (২৮.৪)
মালদহ (৩৪)
মেদিনীপুর (২৮.৮)
শিলিগুড়ি (৩৩.৯)
শ্রীনিকেতন (৩১.৬)












Click it and Unblock the Notifications