যে কোনও মুহূর্তে বঙ্গে ছোবল মারার অপেক্ষায় ‘ফণী’! জারি হল রেড অ্যালার্ট

যে কোনও মুহূর্তে বঙ্গের উপকূলের ছোবল মারতে পারে ‘ফণী’। তার আগে উপকূলীয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হল। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সমুদ্রের ধারে কাছে যেতেও নিষেধ করা হয়েছে।

যে কোনও মুহূর্তে বঙ্গের উপকূলের ছোবল মারতে পারে 'ফণী'। তার আগে উপকূলীয় পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হল। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সমুদ্রের ধারে কাছে যেতেও নিষেধ করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও সমস্ত সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সজাগ থাকতে বলা হয়েছে সকল শ্রেণির কর্মীদের।

যে কোনও মুহূর্তে বঙ্গে ছোবল মারবে সুপার সাইক্লোন ‘ফণী’! জারি হল রেড অ্যালার্ট

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২4 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও কলকাতা ও সুন্দরবনের জন্য সমস্ত সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, শিয়ালদহ শাখা বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে শুক্রবার বিকেল ৩টে থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত।

কলকাতা পুলিশের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। শুক্রবার থেকে সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য দফতর ৬মে পর্যন্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে।

শুক্রবার সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী 'ফনি'। ভূ-ভাগে প্রবেশ করার পরে ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। স্থলভাগে প্রবেশের পরে শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে। ফলে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতও তাণ্ডব চালাতে পারে এই ঝড়। তাই রাজ্যের উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+