Weather News: উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও শিলাবৃষ্টি-ঝোড়ো হাওয়ার পূর্বাভাস! জারি কমলা সতর্কতা
পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকতে শুরু করে স্থলভাগে। যে কারণে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। এদিন বেলার দিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ মার্চ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ১৮ ও ১৯ মার্চ এর প্রকোপ কমবে। ১৭ মার্চ কোনও কোনও জায়হায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ মার্চ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবারবার নাগাদ এর বেগ বেড়ে ঘন্টায় ৪০-৫০ কিমি হতে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে ১৬ মার্চ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ এদিন শিলাবৃষ্টি হতে পারে। সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ১৭ মার্চ শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা।

কমবে তাপমাত্রা
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ২০ মার্চ নাগাদ দক্ষিণবঙ্গের এর প্রকোপ কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২)
বহরমপুর (২০.৬)
বাঁকুড়া (২২)
বর্ধমান (২০.২)
কোচবিহার (১৯.১)
দার্জিলিং (৯.৪)
কালিম্পং (১২.৮)
দিঘা (২১.৯)
কলকাতা (২৫)
দমদম (২৪.৮)
কৃষ্ণনগর (১৮.৬)
মালদহ (২৩.৯)
মেদিনীপুর (২৩.৩)
শিলিগুড়ি (১৮.৭)
শ্রীনিকেতন (২০.২)
সুন্দরবন (২৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৮)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৬.৮)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩১.৪)
দার্জিলিং (১৬.৮)
কালিম্পং (২২.৫)
দিঘা (২৯.২)
কলকাতা (৩২.৮)
দমদম (৩৪)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩৪.৮)
মেদিনীপুর (৩৪.৪)
শিলিগুড়ি (৩২.৯)
শ্রীনিকেতন (৩৫.৮)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications