বাংলার আকাশে বজ্রপাতের ঘনঘটা! কী করবেন কী করবেন না, সতর্কতা জারি আইএমডির
বাংলার আকাশে বজ্রপাতের ঘনঘটা! কী করবেন কী করবেন না, সতর্কতা জারি আইএমডির
ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবেও সে অর্থে প্রাণ ঝরেনি বাংলার, কিন্তু একদিনেই বজ্রপাত কেড়েছে ২৮টি প্রাণ। সোমবারের পর মঙ্গলবারও চারজনের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী বজ্রপাত। তাই বজ্রাঘাতের নিয়ে আতঙ্ক ছড়িয়েছে বাংলার জেলায় জেলায়। এই অবস্থায় বজ্রঘাত নিয়ে সতর্ক করছে আলিপুর হাওয়া অফিস।

পশ্চিমবঙ্গে বজ্রপাতের পরিমাণ বাড়বে, সতর্কবার্তা
হাওয়া অফিস জানিয়েছে বুধবার রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর তা নিয়ে প্রশাসনিক ও বিপর্যয় মোকাবিলা দফতরকে সতর্ক করেছে। শুধু আলিপুর হাওয়া অফিস নয়, আইএমডির পক্ষ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও বজ্রপাতের পরিমাণ বাড়বে। তাই আগাম সাবধানতা নিতে হবে।

নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে বজ্রপাত হলেই
হাওয়া অফিস থেকে সতর্ক করা হয়েছে, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে দেখলেই নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। বজ্রপাতের সময় কোনও খোলা জায়গায়, গাছতলায় বা অস্থায়ী চালার নিচে আশ্রয় নেওয়া যাবে না। মাথার উপর ছাদ থাকলেও চারিদিক খোলা থাকলে বিপদ ঘটতে পারে।

দামিনী অ্যাপের মাধ্যমে বজ্রপাত থেকে রক্ষা মিলবে
আবহ বিজ্ঞানীরা বলছেন, নিচু জায়গায় আশ্রয় নেওয়া বজ্রপাত এড়ানোর পক্ষে উপযুক্ত। এছাড়া আবহাওয়া দফতর একটি কার্যকরী অ্যাপ এনেছে পূর্বাভাস দেওয়ার জন্য। দামিনী অ্যাপের মাধ্যমে বজ্রপাত শুরুর ৩০ মিনিট আগে থেকে সতর্কতা মিলবে। এমন হাজারও অ্যাপ রয়েছে বেসরকারি সংস্থারও। যারা নিখুঁত পূর্বাভাস দেয়।

বজ্রপাতের সময় ধাতব বস্ত স্পর্শ করা চলবে না
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বজ্রপাতের সময় পাকা বাড়িতে থাকলে ধাতব বস্ত স্পর্শ করা যাবে না। জলের ট্যাপ থেকে শুরু করে বিদ্যুতের সুইচ বোর্ড হাত দেওয়া যাবে না। কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করা যাবে না। এবার যে হারে বজ্রপাত হচ্ছে তাতে একান্তভাবেই এই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।

খোলা জায়গায় থাকলে মাটিতে শুয়ে পড়া দরকার
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বজ্রপাতের সময় কোনও আশ্রয় খুঁজে না পেলে খোলা জায়গায় মাটিতে শুয়ে পড়া দরকার। উঁচু গাছ থেকে দূরে থাকতে হবে। গাছের ডালপালা থেকে অন্তত ১ মিটার দূরে থাকা আবশ্যক। বজ্রপাতের সময় পুকুরে বা কোনও জলাশয়ে থাকা আদৌ নিরাপদ নয়। বিদ্যুৎ চমকানোর সময় গায়ের লোম খাঁড়া হয়ে গেল বজ্রাহত হওয়ার সম্ভাবনা থাকে, তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়া জরুরি।

গাড়ি বা ট্রেনের ভিতরে থাকলে বিপদের আশঙ্কা কম, তবে...
বজ্রপাতের সময় গাড়ি বা ট্রেনের ভিতরে থাকলে বিপদের আশঙ্কা কম থাকে। কখনই ভুল করে বজ্রপাতের সময় হাইটেশন লাইনের টাওয়ারের কাঠে আশ্রয় নেবেন না। ধাতব কোনও টাওয়ার স্পর্শ করবেন না। একমাত্র নিজেই নিজেকে সতর্ক রাখতে পারেন, জীবন তাহলে সুরক্ষিত থাকবে। উল্লেখ্য, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে দুর্যোগ চলবে টানা চারদিন। তার আগে বুধবারও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০-৪০ কিলোমিচার বেগে ঝড়ো বাতাস বইবে।












Click it and Unblock the Notifications