Weather News: বৃহস্পতিবার থেকে আবহাওয়ার 'রং' বদল! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস
রাজ্যে পশ্চিম ঝঞ্ঝার পথ পরিষ্কার হতে চলেছে। যার জেরে ফের উত্তরে হাওয়া বওয়ার পরিস্থিতি। কলকাতার পাশাপাশি জেলাগুলিও একই পরিস্থিতি তৈরির সম্ভাবনা।
ন্যূনতম তাপমাত্রা সোমবারের থেকে প্রায় তিন ডিগ্রি বেশি। কার্যত শীত উধাও হয়ে গিয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা। রাজ্যের দিকে পশ্চিমী ঝঞ্ঝার পথ পরিষ্কারের সম্ভাবনায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কনকনে ঠান্ডার আর সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা তেমন বড় কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে ২ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের ২ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে এর পরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৪.৭ ( ১১.৫)
বহরমপুর ১৬.৬ (১৩.৪)
বাঁকুড়া ১৬.১ (১৩.৯)
বর্ধমান
কোচবিহার ১৫.৪ (১২.১)
দার্জিলিং ৮.৪ (৬.৪)
কালিম্পং ৯.৫ (৯)
দিঘা ১৭.৫ (১৪.৬)
কলকাতা ১৮.৫ (১৫.৮)
দমদম ১৭ (১৬.৪)
কৃষ্ণনগর ১৫.৬ (১৫)
মালদহ ১৮.৬ (১৬.৫)
মেদিনীপুর ১৬.৬ (১৪.৫)
শিলিগুড়ি ১৪.৩ (১৩.৭)
শ্রীনিকেতন ১৫.৮ (১২.৫)
সুন্দরবন ১৭.৫ (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৮)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (৩০.৩)
বর্ধমান
কোচবিহার (২৯.২)
দার্জিলিং (১৮.২)
কালিম্পং (২২.৫)
দিঘা (২৮.৪)
কলকাতা (২৮.১)
দমদম (২৭.২)
কৃষ্ণনগর (২৮.৬)
মালদহ (২৭.৭)
মেদিনীপুর (৩০)
শিলিগুড়ি (৩১.৩)
শ্রীনিকেতন (২৭.৮)
সুন্দরবন (২৯)












Click it and Unblock the Notifications