Weather News: কলকাতায় আরও পারদ পতন, নামল ১৫-র ঘরে! বাংলার জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি একনজরে

শনিবারের থেকে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা আরও কমল। এদিন সকালেও শনিবারের মতো শিরশিরানি অনুভব করা গিয়েছে। আপাতত এই তাপমাত্রা বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবারের থেকে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা আরও কমল। এদিন সকালেও শনিবারের মতো শিরশিরানি অনুভব করা গিয়েছে। আপাতত এই তাপমাত্রা বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত জাঁকিয়ে শীতের কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কয়েকদিন জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেও আপাতত কয়েকদিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি

নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি

৫ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সাত ডিসেম্বর সকার নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে পৌঁছবতে পারে ৮ ডিসেম্বর সকাল নাগাদ। এর জেরে উল্লিখিত জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে আগামী দিন তিনেক হিমাচল প্রদেশ ও পঞ্জাবে কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়াও দেশের কোনও জায়গায় আগামী ৩-৪ দিন ন্যূনতম তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১০.৬ (১১.৪)
বহরমপুর ১২ (১৩.২)
বাঁকুড়া ১৪.৪ (১৪.৯)
বর্ধমান ১২.৮ (১৩.৮)
কোচবিহার (১২.৬)
দার্জিলিং ৮ (৭.৮)
কালিম্পং ১১.৫ (১২)
দিঘা ১৫ (১৫.৭)
কলকাতা ১৫.৯ (১৬.২)
দমদম ১৬.৮ (১৭)
কৃষ্ণনগর ১৪.৮ (১৫)
মালদহ ১৬.৫ (১৬.৪)
মেদিনীপুর
শিলিগুড়ি ১৪.৮ (১৪.৬)
শ্রীনিকেতন ১১.৭ (১২.৯)
সুন্দরবন ১৭ (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৫)
বহরমপুর (২৭)
বাঁকুড়া (২৮.১)
বর্ধমান (২৯)
কোচবিহার (৩০.১)
দার্জিলিং (১৬.৪)
কালিম্পং (১৯)
দিঘা (২৯.৮)
কলকাতা (২৮.২)
দমদম (২৭.৬)
কৃষ্ণনগর (২৮.২)
মালদহ (২৬.৮)
মেদিনীপুর
শিলিগুড়ি (৩১.৮)
শ্রীনিকেতন ( ২৬.৮)
সুন্দরবন (২৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+