Weather News: ফের পারদ পতন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather News: ফের পারদ পতন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
বুধবারের তুলনায় তাপমাত্রা হ্রাস কলকাকায়। তবে তা ১৬-র ঘরেই রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত তাপমাত্রা তেমন কোনও হ্রাস হবে না। বরং তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা। হিমালয়ের পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১০ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ আগামী ১০ ডিসেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ারও তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের মতোই আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার যা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

বৃষ্টি শুরু দক্ষিণে
বঙ্গোপসাগের গভীর নিম্নচাপ এখন পশ্চিম-উত্তর-পশ্চিম মুখী। যা শুক্রবার সকাল নাগাদ যা ঘূর্ণিঝড় রূপে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এবং তামিলনাড়ু-পুদুচেরির উত্তরে পৌঁছবে। সঙ্গে সর্বোচ্চ ৮৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। ১০ ডিসেম্বর সকাল পর্যন্ত এই আবহাওয়া চলতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব ও মধ্য ভারতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আপাতত ৪-৫ দিন দেশের ন্যূনতম তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী ২-৩ দিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৩ (১০.৪)
বহরমপুর ১৪ (১১.২)
বাঁকুড়া ১৩.১ (১৩.৩)
বর্ধমান ১২.৬ ( ১৩.৮)
কোচবিহার ১২.৬ ( ১২.৩)
দার্জিলিং ৭ (৬.৬)
কালিম্পং ১১.৩ ( ১১)
দিঘা ১৩.৮ ( ১৩.৩)
কলকাতা ১৬ (১৬.৩)
দমদম ১৬ (১৬.৫)
কৃষ্ণনগর ১৩.২ (১৪)
মালদহ ১৫.৯ (১৬)
মেদিনীপুর ১৪.১ (১৩.৭)
শিলিগুড়ি ১৩.৯ (১৪.৪)
শ্রীনিকেতন ১১.৮ ( ১১)
সুন্দরবন ১৭ (১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৭.৪)
বহরমপুর (২৭.২)
বাঁকুড়া (২৭.৮)
বর্ধমান (২৭.৮)
কোচবিহার (২৯.৬)
দার্জিলিং (১৪.৬)
কালিম্পং (১৯)
দিঘা (২৬.৭)
কলকাতা (২৫.৮)
দমদম (২৭.৬)
কৃষ্ণনগর (২৭.২)
মালদহ (২৫.৯)
মেদিনীপুর (২৭.৩)
শিলিগুড়ি (৩০.৭)
শ্রীনিকেতন ( ২৫.৯)
সুন্দরবন (২৬)












Click it and Unblock the Notifications