Weather News: মরশুমের শীতলতম দিন, শ্রীনিকেতনের পারদ নামল কালিম্পং-এর নিচে ! বাংলার জেলাগুলির আবহাওয়া একনজরে
আটচল্লিশ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমে গেল ৩ ডিগ্রির বেশি। যার জেরে এদিন মরসুমের শীতলতম। দিন-রাত উভয় তাপমাত্রাই হ্রাস পেয়েছে। রাজ্যের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলে, বাকি রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের ওপ
আটচল্লিশ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমে গেল ৩ ডিগ্রির বেশি। যার জেরে এদিন মরসুমের শীতলতম। দিন-রাত উভয় তাপমাত্রাই হ্রাস পেয়েছে। রাজ্যের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলে, বাকি রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে।
উত্তরবঙ্গের ওপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কারণে কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ১৯ ডিসেম্বর দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এদিনের মতো আগামী ২৪ ঘন্টাতেও রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে। তবে তারপরে তাপমাত্রার আর কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। এদিনের মতো পরবর্তী ২৪ ঘন্টাতেও রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এরপর দিন তিনেক তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এই য়তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৪ (৮.২)
বহরমপুর ১০ (১২.২)
বাঁকুড়া ১১.৭ (১১.৮)
বর্ধমান ১০.৮ (১১)
কোচবিহার ১২.৬ (১৪.২)
দার্জিলিং ৬.৮ (৬.৫)
কালিম্পং ১১.৮ (১১.৮)
দিঘা ১২ (১৪.৩)
কলকাতা ১৩.২ (১৪.৫)
দমদম ১৪ (১৩.২)
কৃষ্ণনগর ১২.২ (১২.৬)
মালদহ ১৪ ( ১৪.৪)
মেদিনীপুর ১৩.৫ (১৪)
শিলিগুড়ি ১৩.৮ (১৪.৮)
শ্রীনিকেতন ৯.৩ (৮.৮)
সুন্দরবন ১৬.৫ (১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (২৬.৬)
বর্ধমান (২৫.৫)
কোচবিহার (২৬.২)
দার্জিলিং (১৪.২)
কালিম্পং (১৭)
দিঘা (২৭.৬)
কলকাতা (২৬.২)
দমদম (২৫.৫)
কৃষ্ণনগর (২৫.৪)
মালদহ (২৩.৬)
মেদিনীপুর (২৬)
শিলিগুড়ি (২৭.৬)
শ্রীনিকেতন ( ২৪.৮)
সুন্দরবন (২৫.৫)












Click it and Unblock the Notifications