উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের
উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের
সোমবার পর্যন্ত আবহাওয়া দফতরের (weather office) তরফে সতর্কবার্তা সীমাবদ্ধ ছিল হলুদ ও কমলার মধ্যে। এদিন অতি প্রবল বৃষ্টির যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে লাল সতর্কবার্তা (red warning) জারি করার কথা বলা হয়েছে। বলা হয়েছে, অতিভারী বৃষ্টিপাত চলবে ২ জুলাই পর্যন্ত। যার জেরে বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা
আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, পূর্ব উত্তর প্রদেশ থেকে বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব অসম পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার জেরেই বর্তমান পরিস্থিতি জানিয়েছে হাওয়া অফিস।

২৯ জুন কমলা ও হলুদ সতর্কতা
আবহাওয়া দফতরের তরফ থেকে মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭-২০ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। এশ্রেত্রে কমলা সতর্কতার কথা বলা হয়েছে।দার্জিলিং, কালিম্পং এবং মালদ জেলায় ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাসের কারণে হলুদ সতর্কতার কথা বলা হয়েছে।

৩০ জুন ও ১ জুলাই জারি লাল সতর্কতা
৩০ জুনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাত (২০ সেমির বেশি) হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এক্ষেত্রে জারি করা হয়েছে কমলা সতর্কতাএই দিনই আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাসে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে।
১ জুলাই জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়। এক্ষেত্রে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
এইদিনই কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাসে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে।

২ ও ৩ জুলাই জারি কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের তরফ থেকে ২ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এদিনই অতিরিক্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং মালদহ জেলায়। এক্ষেত্রে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
৩ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। আর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। ফলে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications