এখনই প্রবল বৃষ্টি থেকে নিস্তার নেই উত্তরবঙ্গের, তবে লাল সতর্কতা তুলে জারি হলুদ ও কমলা সতর্কতা
উত্তরবঙ্গে এখনও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। এদিন আবহাওয়া দফতরের (weather office) দেওয়া স্পেশাল বুলেটিন থেকেই এমনটাই পূর্বাভাস পাওয়া গিয়েছে। তবে জারি করা লাল সতর্কতা তুলে নিয়ে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশা
উত্তরবঙ্গে এখনও বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। এদিন আবহাওয়া দফতরের (weather office) দেওয়া স্পেশাল বুলেটিন থেকেই এমনটাই পূর্বাভাস পাওয়া গিয়েছে। তবে জারি করা লাল সতর্কতা তুলে নিয়ে কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন চার জেলায় হড়পা বানের ব্যাপারে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়
আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম উত্তর প্রদেশ থেকে বিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ হয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢুকেছে। যার জেরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যা ৫ জুলাই পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

১ জুলাই বৃহস্পতিবার
পূর্বাভাসে বলা হয়েছে, এদিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। এর জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

২ ও ৩ জুলাই, শুক্রবার ও শনিবার
এই দুদিন ভারী থেকে অতিভারী আবার কোনও কোনও জায়গায় অতিবৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। যেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এহং কালিম্পং-এর কোনও কোনও জায়গায়।
এই দুদিনই ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

৪ ও ৫ জুলাই, রবিবার ও সোমবার
এই দুদিন কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

৪ জেলায় হতে পারে হড়পা বান
প্রবল বৃষ্টির জেলে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলাতেই বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আরও বৃষ্টির পূর্বাভাসে নদীগুলির জলস্তর আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে আরও বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও হড়পা বানের মতো পরিস্থিতির ব্যাপারে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতর থেকে। বলা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং-এর সমতল এলাকায় মধ্যম মানের হড়পা বান আসতে পারে।












Click it and Unblock the Notifications