রাজ্যের ৫ জেলায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা, বানভাসী ও পাহাড় ধসের সতর্কতা জারি আবহাওয়া দফতরের
নিম্নচাপ (low pressure) তৈরি হয়েছে উপকূল ওড়িশায়। শক্তিশালী দক্ষিণাবায়ু ধাক্কা খাচ্ছে হিমালয়ে। যার জেরে উত্তর-পূর্ব আর রাজ্যের হিমালয় সংলগ্ন ( sub himalayan west bengal) পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের
নিম্নচাপ (low pressure) তৈরি হয়েছে উপকূল ওড়িশায়। শক্তিশালী দক্ষিণাবায়ু ধাক্কা খাচ্ছে হিমালয়ে। যার জেরে উত্তর-পূর্ব আর রাজ্যের হিমালয় সংলগ্ন ( sub himalayan west bengal) পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে।

সাগরের প্রভাব পাহাড়ে
ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। অন্যদিকে শক্তিশালী দক্ষিণাবায়ু উত্তর-পূর্ব ভারতের দিকে যেতে থাকবে আগামী ১৯ অগাস্ট পর্যন্ত। যার জেরে উত্তর-পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী দুদিন এই বৃষ্টি চলবে। তারপর বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।
১৭ অগাস্ট হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এবং সিকিমের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী, কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টি হতে পারে ১৮ অগাস্ট।

১৭ অগাস্ট, মঙ্গলবার
আবহাওয়া দফতরের তরফ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ভফারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, হিমালয়ের পাদদেশ সংলগ্ন এই পাঁচ জেলায়।

১৮ অগাস্ট, বুধবার
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী, কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে । এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টির সতর্কতায় উত্তর দিনাজপুর জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দিনের জন্য।

১৯ অগাস্ট, বৃহস্পতিবার
আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বাড়তে পারে জলস্তর, পাহাড়ে ধসের আশঙ্কা
প্রবল বৃষ্টির জেলে নদীগুলির জলস্তর বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পুরসভার নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। কাঁচা রাস্তার ক্ষতিও হতে পারে। জমিতে থাকা শস্যেরও ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলায় পাহাড়ে ধসের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
তবে দক্ষিণবঙ্গ কিংবা কলকাতায় আগামী দু থেকে তিনদিন সেরকম ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।












Click it and Unblock the Notifications