কোন পথে এগোচ্ছে নিম্নচাপ, বানভাসী হতে পারে কোন কোন জেলা, একনজরে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় বঙ্গের আবহাওয়া

কোন পথে এগোচ্ছে নিম্নচাপ, বানভাসী হতে পারে কোন কোন জেলা, একনজরে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় বঙ্গের আবহাওয়া

উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় আরও সক্রিয় হবে এবং তা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের ওপর দিয়ে যাবে। যার জেরে আগামী ৩-৪ দিন এইসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে অতিবৃষ্টির কারণে নদীর জল যেমন বাড়তে পারে ঠিক তেমনই নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

২৭ জুলাই, মঙ্গলবার

২৭ জুলাই, মঙ্গলবার

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। যার জেরে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতায় ইয়োলো ওয়ার্নিং দেওয়া হয়েছে।

২৮ জুলাই, বুধবার

২৮ জুলাই, বুধবার

বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়ায়। অতিরিক্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। যার জেরে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় ইয়োলো ওয়ার্নিং দেওয়া হয়েছে।

২৯ জুলাই, বৃহস্পতিবার

২৯ জুলাই, বৃহস্পতিবার

ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। অন্যদিকে অতিরিক্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়, কলকাতা এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতায় ইয়োলো ওয়ার্নিং দেওয়া হয়েছে।

৩০ জুলাই, শুক্রবার

৩০ জুলাই, শুক্রবার

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে। যেই কারণে ইয়োলো ওয়ার্নিং দেওয়া হয়েছে এইকটি জেলার জন্য।

মৎস্যজীবীদের জন্য রে়ড ওয়ার্নিং

মৎস্যজীবীদের জন্য রে়ড ওয়ার্নিং

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং জারি করে বলা হয়েছে নিম্নচাপের কারণে ২৯ জুলাই পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+