Weather News: আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

গরমের মধ্যে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা। বুধবারের পাশাপাশি আগামী কয়েকটা দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ন্যূনতম তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, সকাল থেকে আকাষ কিছুটা মেঘলা। রোদের তেজ তেমন নেই। এর মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৯ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দুই জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ মার্চ শুক্রবার সকালের মধ্যে শুধুমাত্রা দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯ মার্চ, বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ মার্চ শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের সঙ্গে ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে শুক্রবার নাগাদ উল্লিথিক জেলাগুলি ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৭.৪ (২০.৯)
বহরমপুর ১৬.৮ (১৭)
বাঁকুড়া ২১.৪ (২০.১)
বর্ধমান ১৯ (২১.৬)
কোচবিহার ১৬.৬ (১৮.৫)
দার্জিলিং ৯.২ (১০)
কালিম্পং ১২.৮ ( ১২.৩)
দিঘা ২১.৭ (২০.৭)
কলকাতা ২২.৪ (২২.২)
দমদম ২১.৮ (২২)
কৃষ্ণনগর ১৭ (১৭)
মালদহ ২০.৬ (২২.১)
মেদিনীপুর ২২.১ (২১.১)
শিলিগুড়ি ১৮.৯ (১৯.২)
শ্রীনিকেতন ১৭.৯ (১৭.৯)
সুন্দরবন ২৩ (২৩.৫)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.১)
বহরমপুর (৩৩.৪)
বাঁকুড়া (৩৫.৬)
বর্ধমান (৩৫.৪)
কোচবিহার (৩১.২)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (২২.৬)
দিঘা (৩৪.৯)
কলকাতা (৩৪.৩)
দমদম (৩৪.৪)
কৃষ্ণনগর (৩৪.৬)
মালদহ (৩৩.১)
মেদিনীপুর (৩৪.১)
শিলিগুড়ি
শ্রীনিকেতন (৩৪.৪)
সুন্দরবন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+