Weather Update: সকালেই জেলায় জেলায় সতর্কবার্তা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। সারা দিনই এই পরিস্থিতি চলবে। তবে সকালের শুরুতেই এদিন আবহাওয়া (weather) দফতরের তরফে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনারকোনও কোনও

সকাল থেকে আকাশের মুখ ভার, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। সারা দিনই এই পরিস্থিতি চলবে। তবে সকালের শুরুতেই এদিন আবহাওয়া (weather) দফতরের তরফে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ জায়গা বেছে নিতে অনুরোধ করা হয়েছে। সারা দিনে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাততউত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ অগাস্ট বৃগস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬)
বহরমপুর ( ২৬.৬)
বাঁকুড়া (২৪)
বর্ধমান (২৫.২)
কোচবিহার (২৭.১)
দার্জিলিং ( ১৬.৪)
দিঘা (২৬.৩)
কলকাতা (২৭.২)
দমদম (২৭.৭)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৭.২)
মেদিনীপুর (২৫.৫)
শিলিগুড়ি (২৭.৩)
শ্রীনিকেতন (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+