বাংলা উপকূলের কাছে ফের নিম্নচাপ, হবে কি বৃষ্টি? জুলাইয়ে উত্তরবঙ্গে অস্বাভাবিক তাপমাত্রায় চিন্তায় আবহাওয়াবিদরা

বৃষ্টির ঘাটতি বাড়ছে উত্তরবঙ্গে (North Bengal)। যার জেরে বাড়ছে তাপমাত্রাও। এই তাপমাত্রা বৃদ্ধি অস্বাভাবিক। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভা

এবার বৃষ্টির ঘাটতি উত্তরবঙ্গে (North Bengal)। যার জেরে বাড়ছে তাপমাত্রাও। এই তাপমাত্রা বৃদ্ধি অস্বাভাবিক। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) বর্তমান আবহাওয়া চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টি

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ জুলাই সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে গরম আরও দুদিন থাকবে। তবে ১৮ জুলাই থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে। মূলতদার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হবে ১৮ ও ১৯ জুলাই। বুধবার অর্থাৎ ২০ জুলাই কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়
তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাকে অস্বাভাবিক বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত ৪-৫ বছরে এরকম তাপমাত্রা দেখা যায়নি। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, যেখানে জুলাইয়ে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়ার কথা, সেখানে
উত্তরবঙ্গের পূর্ব হিমালয়ে পড়ছে সূর্যের কিরণ। যা জেরে তাপমাত্রার বৃদ্ধি।

 দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় সর্বোচ্চ ৩০-৪০ কিমি।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ জুলাই সকালের মধ্যে জেলাগুলিতে শুধুমাত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি নিম্নচাপ এলাকা উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবস্থান করছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টিরও হতে পারে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৪.২ ও ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৫.৯)
বহরমপুর
বাঁকুড়া (৩৪.৮)
বর্ধমান (৩৪ )
কোচবিহার (৩৯)
দার্জিলিং (২৫.৬)
দিঘা (৩৩.৪)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৪.৮)
কৃষ্ণনগর (৩৫.৬)
মালদহ (৩৭.৪)
মেদিনীপুর (৩৩)
শিলিগুড়ি (৩৭.২)
শ্রীনিকেতন (৩৬.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+