তাপপ্রবাহ কলকাতা-সহ বাংলার জেলায় জেলায়! ৪ দিনের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা আবহাওয়া (Weather) দফতরের। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি বলে জানানো হয়েছে। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে এর প্রভাব সর্বাধিক বলেও সত

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা আবহাওয়া (Weather) দফতরের। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি বলে জানানো হয়েছে। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে এর প্রভাব সর্বাধিক বলেও সতর্ক করা হয়েছে।

২৪ এপ্রিলের পরিস্থিতি

২৪ এপ্রিলের পরিস্থিতি

২৪ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ ছিল। পশ্চিম বর্ধমানের আসানসোলে ৪২.৩ ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে ৪২ ডিগ্রি, বীরভূমের শান্তিনিকেতনে ৪১.৭ ডিগ্রি, মালদহে ৪১ ডিগ্রি, উত্তর ২৪ পরগনার দমদমে ৪০.৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। কলকাতা এবং সন্নিহিত এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি ছিল। আলিপুরের তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি এবং সল্টলেকে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

২৫ এপ্রিল কলকাতা এবং সন্নিহিত এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। ২৫-২৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে সর্বত্র তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ২৭-২৮ এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

 উত্তরবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

উত্তরবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

২৫-২৭ এপ্রিলের মধ্যে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সম্ভাব্য প্রভাব

সম্ভাব্য প্রভাব

সাধারণ মানুষ এই তাপপ্রবাহ সইতে পারলেও শিশু কিংবা বয়স্ক মানুষ কিংবা কোনও রোগীর পক্ষে এই তাপপ্রবাহ বিপজ্জনক হতে পারে। এছাড়াও দীর্ঘ সময় সূর্যের আলোয় থাকলে কিংবা ভারী কোনও কাজ করলে পরিস্থিতি মারাত্মক হতে পারে। সাধারণভাবে বেলা ১১ থেকে বিকেল ৪ টের মধ্যে এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়।

প্রতিকারের উপায়

প্রতিকারের উপায়

  • তাপের মধ্যে দীর্ঘ সময় বাইরে না থাকাই ভাল।
  • হাল্কা, ঢিলেঢালা সুতির জামা-কাপড় পড়তে হবে।
  • মাথায় কাপড়, টুপি কিংবা ছাতা দিতে হবে।
  • প্রচুর পরিমাণে জল খেতে হবে। তৃষ্ণার্ত না হলেও শরীরে যাতে জলের পরিমাণ কমে না যায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে।
  • ওআরএস ছাড়াও ঘরে তৈরি লস্যি, ভাতের জল, লেবুর জল খাওয়া যেতে পারে।
  • রাস্তা কিংবা ফসলের ক্ষেতে যাঁরা কাজ করেন তাঁদের এই মুহূর্তে সরাসরি সূর্যের আলোয় বেশিক্ষণ থাকা উচিত হবে না। কাজের জন্য দিনের অন্য সময়ে বেছে নিতে হবে।
  • বাইরের কাজ করতে গেলে অবসরের সময় বাড়াতে হবে।
  • অন্তঃসত্ত্বা মহিলা কিংবা অসুস্থদের ক্ষেত্রে আলাদা করে নজর দিতে হবে।
  • হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প যেমন ঝিমুনি আসা, মাথা ধরা, ঘেমে গেলে বাড়তি নজর দিতে হবে। যদি কেউ অজ্ঞান হয়ে যান, তাহলে তাঁকে খুব তাড়াতাড়ি চিকিৎসক কিংবা হাসপাতালে নিয়ে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+