দার্জিলিং-সহ ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বাংলায় কাছেই দুই ঘূর্ণাবর্ত! একনজরে আবহাওয়ার পূর্বাভাস
রাজ্যের প্রায় সব জেলাতেই বেলা বাড়তেই বাইরে বেরোলেই গায়ে লাগছে উত্তাপ। আবহাওয়া দফতরের তরফে শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং-সহ চার জেলা এবং রবিবার তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা। অন্যদিকে শনিবার ও রবিবার দুদিবই দক্ষিণবঙ্গের ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বাংলার আশপাশে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি রয়েছে ছত্তিশগড় এবং সংলগ্ন তেলেঙ্গানার ওপরে। ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে মায়ানমার উপকূলের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে।

শনিবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ৪ জুন রবিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। রবিবারের জন্য উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৪ জুন রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই সময় পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ জুন সোমবার সকালের মধ্যে ৪ জুনের মতোই উল্লিখিত জেলাগুলিতে বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি এবং উল্লিখিত নয় জেলায় তাপপ্রবাহের সতর্কতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর শনিবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৯ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা কমেছে। ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩৬ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৮
বহরমপুর ২৯.৪
বাঁকুড়া ২৭.২
বর্ধমান ২৬.৪
কোচবিহার ২৫.৮
দার্জিলিং ১৫
কালিম্পং ১৭.৫
দিঘা ২৯
কলকাতা ২৯.৯
দমদম ২৯.৬
কৃষ্ণনগর ২৯.৪
মালদহ ২৮
মেদিনীপুর ২৮.২
শিলিগুড়ি ২৮.৩
শ্রীনিকেতন ২৬
সুন্দরবন ৩০
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪১.৭)
বহরমপুর (৪০)
বাঁকুড়া (৪১.৮)
বর্ধমান (৪১)
কোচবিহার (৩৮)
দার্জিলিং (২৪)
কালিম্পং (২৮)
দিঘা (৩৮)
কলকাতা (৩৯.৬)
দমদম (৩৯.৭)
কৃষ্ণনগর ( ৪১)
মালদহ (৪১.৩)
মেদিনীপুর (৪১)
শিলিগুড়ি (৪০.৫)
শ্রীনিকেতন (৪০.৯)
সুন্দরবন (৩৬)












Click it and Unblock the Notifications