পশ্চিমী ঝঞ্ঝায় হাঁসফাঁস অবস্থা! মাঘের শুরুতেই বিদায়ের পথে হাঁটতে শুরু করেছে শীত
তবে কি মাঘের শুরুতেই বিদায়ের পথে হাঁটতে শুরু করেছে শীত! এমনই আশঙ্কার আভাস মিলেছে আবহাওয়া দফতরের কথায়।
তবে কি মাঘের শুরুতেই বিদায়ের পথে হাঁটতে শুরু করেছে শীত! এমনই আশঙ্কার আভাস মিলেছে আবহাওয়া দফতরের কথায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের পালা এ বছরের মতো শেষ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এ বছর ক্ষীণ।

পশ্চিমী ঝঞ্ঝা ফের শীতের পথে বাধা
আবহাওয়া দফতরের এমনটা অনুমানের কারণ, পশ্চিমী ঝঞ্ঝা এবার ফের শীতের পথে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছে। বারবারই এমন চিত্র দেখা গিয়েছে এবার। ফলে রাতের তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

ঠান্ডার কামব্যাক করা এবার বেশ কঠিন
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের পাঁচ জেলা আর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালাক বৃষ্টির সম্ভাবনা রয়েচে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেও ঠান্ডার কামব্যাক করা এবার বেশ কঠিন।

পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে হাঁসফাঁস অবস্থা শীতের
এবার ডিসেম্বরের মাঝামাঝি থেকেই জাঁকিয়ে শীত পড়েছিল বাংলায়। বেশ কিছু জায়গায় সর্বাকালীন রেকর্ডও তৈরি হয় শীতের। কিন্তু নতুন বছর পড়তেই ধরাশায়ী শীত। ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে হাঁসফাঁস অবস্থা শীতের। আবহবিদরাও এই পরিস্থিতি দেখে বিস্মিত। কেন জানুয়ারিতেই শীতের এই হাল হল, তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications