ফাগুন এলেও ঠান্ডার আমেজ বাংলার বাতাসে, পশ্চিম ঝঞ্ঝার দাপটে বৃষ্টির পূর্বাভাস
ফাগুন এলেও ঠান্ডার আমেজ বাংলার বাতাসে, পশ্চিম ঝঞ্ঝার দাপটে বৃষ্টির পূর্বাভাস
এসেছে ফাগুন মাস। ফুটেছে শিমুল-পলাশও। কিন্তু বসন্তের দখিন হাওয়ায় দোলা দেয়নি এখনও। এখনও শীতের আমেজ রয়ে গিয়েছে। সকালে-রাতে হালকা ঠান্ডা, দিনে গরম। এরই মাঝে বুধবার সকালে দেখা মিলল কুয়াশার। তাতেই বেশ বেলা পর্যন্ত রোদের দেখা নেই। তবে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

বুধবার আংশিক মেঘলা আকাশ ছিল। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আপাতত এমনই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। বৃ্ষ্টি হতে পারে আলিপুরদুয়ারেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহবিদরা। পশ্চিম ঝঞ্ঝার কারণে বৃষ্টি হবে সিকিমেও।
হাওয়া অফিস আরও জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। আপাতত সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা একই থাকবে বা ওই তাপমাত্রার আশেপাশে ঘোরাফেরা করবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৫-৯৫ শতাংশ। বৃষ্টি হয় গত ২৪ ঘণ্টায়।












Click it and Unblock the Notifications