ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি! ৫ দিনের দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি! ৫ দিনের দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

মে মাস পড়তে না পড়তেই ঘূর্ণাবর্তের সংকেত দিল আবহাওয়া দফতর। মে মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলার আকাশে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মধ্যপ্রদেশের আকাশে ঘূর্ণাবর্তের জেরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ওই ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসবে।

মধ্যপ্রদেশের আকাশে ঘূর্ণাবর্তের জের

মধ্যপ্রদেশের আকাশে ঘূর্ণাবর্তের জের

মধ্যপ্রদেশের আকাশে ঘূর্ণাবর্তের ফলে জল্পনা তৈরি হয়েছে, তবে কি ২০২১ সালের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসবে? যদিও সেই সম্ভাবনার একপ্রকার ইতি টেনেছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরের জলীয়বাষ্প পশ্চিমবঙ্গ অভিমুখে ধেয়ে আসবে। তার জেরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে।

৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়!

৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়!

হাওয়া অফিস জানিয়েছে, শুধু ঝড়-বৃষ্টি নয়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। মেঘের পশ্চিম দিকে যাত্রার কারণে বজ্রপাতের সম্ভাবনা খুব বেড়ে যাবে। আবহবিদরা সতর্ক করে দিয়েছেন, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও ধেয়ে আসবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

৩ থেকে ৫ মে ভারী বৃষ্টি বাংলার জেলায়

৩ থেকে ৫ মে ভারী বৃষ্টি বাংলার জেলায়

নিছক কালবৈশাখী নয়, চার-পাঁচদিন ধরে দুর্যোগের পূর্বভাস দিল হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিস সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ৩ থেকে ৫ মে ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। তাই বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সবাইকেই কোনও ছাদের তলায় থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আলিপুর হাওয়া অফিসের সতর্কবার্তা

আলিপুর হাওয়া অফিসের সতর্কবার্তা

লোকজনকে কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়া এবং বজ্রপাতের সময় বাইরে না যাওয়ার পরামর্শের পাশাপাশি কী করবেন না জানিয়ে দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে গাছের নিচে আশ্রয় নেবেন না, কৃষকদের বজ্র-বিদ্যুৎ ও বজ্রপাতের সময় উন্মুক্ত মাঠে কাজ করবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+