ঝড়ের প্রকোপ কলকাতা ও শহরতলিতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাইন দিয়ে রয়েছে কালবৈশাখী
প্রাক-বর্ষার মরশুমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া অত্যন্ত সংবেদনশীল থাকে। বিশেষ করে বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নিকটবর্তী অঞ্চলগুলি বেশি সংবেদনশীল।
প্রাক-বর্ষার মরশুমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া অত্যন্ত সংবেদনশীল থাকে। বিশেষ করে বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নিকটবর্তী অঞ্চলগুলি বেশি সংবেদনশীল। এইসময় ঝড়ের প্রকোপ যেমন থাকে, তেমনই কালবৈশাখীর সুবাদে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিও হয়। আর বৈশাখের শেষে তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

কালবৈশাখী দাপট, সঙ্গে বজ্রপাতেরও প্রকোপ
আবহাওয়া দফতরের খবর, মে মাস থেকে শুরু করে ১০ জুনের মধ্যে বর্ষার আগমন অবধি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্থায়ী হয় এই ধরনের সংবেদনশীল আবহাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরঘনা ও পূর্ব মেদিনীপুরের মতো জায়গায় এই সময়ে কালবৈশাখী দাপট দেখায়। বজ্রপাতেরও প্রকোপ বাড়ে।

কালবৈশাখী আছড়ে পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
কলকাতা শহর এবং শহরতলিতে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন কালবৈশাখী আছড়ে পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ঝোড়ো বাতাস বয়ে গিয়েছে অনেক জেলার উপর দিয়ে। যদিও আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ ২ মিমি এবং দমদমে ৩ মিমি সীমাবদ্ধ ছিল। অনেক ক্ষেত্রে বৃষ্টিও হয়েছে জোরদার।

বৃষ্টিপাত এবং বজ্রপাতের সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা
কলকাতা এবং আশেপাশের অঞ্চলে আগামী ৩-৪ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ হবে। মারাত্মক বজ্রপাতের অনুকূল অবস্থা রয়েছে জেলাগুলিতে। তাই সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আপাতত তিন-চারদিন দিনেরে শেষভাগে কালবৈশাখীর দাপট বাড়তে পারে। তার জেরে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে বলে আইএমডি সূত্রেও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড ও বিহার পর্যন্ত ঘূর্ণাবর্ত
পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্প বহুল পরিমাণে ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। ফলে সকালে আকাশ পরিস্কার থাকলেও বিকেলের পর থেকে মেঘের ঘণঘটা দেখা যাবে আকাশে। তা কালবৈশাখীর রূপ নিয়ে আছড়ে পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায়।












Click it and Unblock the Notifications