টানা তিনদিন বৃষ্টি, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের
ব্যান্ডেলে তৃণমূল নেতা দিলীপ শ্রীরাম খুনের ঘটনার প্রতিবাদে রবিবার চুঁচুড়া বনধে পালিত হল। রবিবার সকাল থেকে রাস্তাঘাট ছিল শুনশান। দোকানপাটও ছিল বন্ধ।
মৌসুমী বায়ু প্রবেশ করেছে বঙ্গে, শুরু হয়েছে বর্ষাও। কিন্তু এই বর্ষা বড্ড বেশি বিক্ষিপ্ত। দেরি করে বৃষ্টি এলেও জমা যায়নি। এখনও জমিয়ে বৃষ্টি নামেনি। এই অবস্থায় হাওয়া অফিস পূর্বাভাস দিল তিনদিন টানা বৃষ্টি চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী তিন দিন টানা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

বর্ষা জমাট বাঁধবে দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বর্ষা জমাট বাঁধবে দক্ষিণবঙ্গে। রবিবার নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উঠেছে। ফলে শনিবার দুপুর থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। রবিবার বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

সতর্কতাও জারি হাওয়া অফিসের
আলিপুর আবহাওয়া দফতর সতর্কতাও জারি করেছে। এই দিন তিনেক মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্র্রে জানানো হয়েছে ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি। বৃষ্টি হবে কলকাতাতেও।

কলকাতার আকাশ মেঘলা
রবিবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘলা। তবে সেই মেঘ ভেদ করে রোদও উঁকি দেয়। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত কলকাতায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ থেকে নেমে সকাল ২৬ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা একেবারে স্বাভাবিক।












Click it and Unblock the Notifications