বর্ষশুরু পরিষ্কার আকাশে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টির ভ্রুকুটি শীতের বাংলায়

বর্ষবরণ কেটেছে কনকনে ঠান্ডায়। ইংরেজি নববর্ষের প্রথম সকাল ছিল কুয়াশায় মোড়া। এরপরই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির ভ্রুকুটি তাড়া করে বেড়াচ্ছে বাংলাকে।

বর্ষবরণ কেটেছে কনকনে ঠান্ডায়। ইংরেজি নববর্ষের প্রথম সকাল ছিল কুয়াশায় মোড়া। এরপরই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃষ্টির ভ্রুকুটি তাড়া করে বেড়াচ্ছে বাংলাকে। নববর্ষের প্রথমেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। বছরের প্রথম দিন পরিষ্কার আকাশ থাকলেও, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টিতে ভিজবে শীতের বাংলা।

পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকে

পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকে

২০২০ সালের প্রথম দিন আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি। আপাতত কয়েকদিন এমনই থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। তবে খানিক পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে, পূ্র্বাভাস

শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে, পূ্র্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। দুদিন বিক্ষিপ্ত বৃষ্টির পর আবহাওয়া কেটে যাবে। ফের রোদের দেখা মিলবে। তারপর ফের শীত পড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ৩ ও ৪ জানুয়ারি দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা হয়েছে ২ থেকে ৫ জানুয়ারি। পাহাড় প্রিয় বাঙালি বা পর্যটকরা তুষারপাতের আনন্দ উপভোগ করবেন আগামী ক-দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+