আকাশ কালো করে বৃষ্টি নামবে চৈত্রের বিকেলে! কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের

আকাশ কালো করে বৃষ্টি নামবে চৈত্রের বিকেলে! কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের

চৈত্রের তৃতীয় সপ্তাহ শুরু হতেই আকাশ কালো করে মেঘের দেখা মিলছে। বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার বিকেল থেকেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই গুমোট আবহাওয়া। বিকেলে মিলতে পারে স্বস্তি। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতেও কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আভহাওয়া দফতর।

আকাশ কালো করে বৃষ্টি নামবে চৈত্রের বিকেলে! কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে গরম বাড়ছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল শনিবার। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার প্রায় ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭-৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আবহবিদরা জানিয়েছেন, সপ্তাহের শুরু থেকেই যে বৃষ্টি শুরু হবে তা পশ্চিমী ঝঞ্ঝার কারণে। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় বইতে পারে দমকা হাওয়া। বুধ-বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি ছাড়াও ঝাড়গ্রাম, দুই মে্দিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবারও এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সংলগ্ন জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+