করোনার আতঙ্কের মাঝে রাজ্যের আবহাওয়াও বেশ থমথমে, কালবৈশাখীর পূর্বাভাস

করোনার আতঙ্কের মাঝে রাজ্যের আবহাওয়াও বেশ থমথমে, কালবৈশাখীর পূর্বাভাস

করোনার প্রাদুর্ভাবের মতো রাজ্যের আবহাওয়াও বেশ থমথমে। প্রতিদিন বৃষ্টি তো লেগেই আছে বাংলায়। এবার বাংলার আবহাওয়ায় আতঙ্ক হয়ে আসছে কালবৈশাখী। রবিবার আলিপুর আবহাওয়া দফতর কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এই কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

করোনার আতঙ্কের মাঝে রাজ্যের আবহাওয়াও বেশ থমথমে, কালবৈশাখীর পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী হানা দিতে পারে কলকাতায়। রবিবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছিই। আবহাওয়া দফতর নতুন করে কালবৈশাখীর বার্তা দিয়ে জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মূলত উত্তর কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি চলবে।

আবহবিদরা জানিয়েছেন, ক-দিন ধরেই যে বৃষ্টি চলছে, তা পুবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আবার বঙ্গোপসাগর থেকে আসা ঠান্ডা বাতাসও এই বৃষ্টির জন্য দায়ী। তবে এই অকাল বৃষ্টিকে বর্ষা বা কালবৈশাখী ভাবার কোনও কারণ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা। তবে এদিন যে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে তা আদতে কালবৈশাখী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+