তুষারপাতেই শেষ নয়, শিলাবৃষ্টির পূর্বাভাস এই শীতেও! আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত

তুষারপাতেই শেষ নয়, শিলাবৃষ্টির পূর্বাভাস এই শীতেও! আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত

শীত উধাও, বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার আগমনে উত্তরে হাওয়া পথ ভুলেছে বাংলার। তাই শীত আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছে। সেই পথেই আগমন ঘটেছে বৃষ্টির। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি বৃষ্টির পূর্বাভাস। কিন্তু উত্তরে তো শীত, তুষারপাতও হচ্ছে, তবুও নিস্তান নেই, উত্তরেও হতে পারে বৃষ্টি। একেবারে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

শিলাবৃষ্টি হতে পারে বাংলার দুই জেলায়

শিলাবৃষ্টি হতে পারে বাংলার দুই জেলায়

আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়েও সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে। মঙ্গলবার বৃষ্টি শুরু হবে। তা বুধবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শিলাবৃষ্টি হতে পারে পাহাড়ের দুই জেলায়।

তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই দক্ষিণে

তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই দক্ষিণে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে ২৮ ও ২৯ ডিসেম্বর। অর্থাৎ মঙ্গল ও বুধবার। বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কিন্তু তাপমাত্রা কমার কোনও ইঙ্গিত নেই। কলকাতা ও শহরতলির জেলাগুলিতেও মেঘলা আকাশ থাকবে। সকালে ও রাতে থাকবে কুয়াশা। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু-এক পশলা।

বছরের শেষে বাংলায় বৃষ্টির ভ্রুকুটি এই শীতও

বছরের শেষে বাংলায় বৃষ্টির ভ্রুকুটি এই শীতও

উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বছরের শেষে বাংলায় বৃষ্টির ভ্রুকুটি শীতের আনন্দ মাটি করে দেবে বলেই আভাস আবহবিদদের।

বর্ষবরণে শীতের পোশাক লাগবে না এবার

বর্ষবরণে শীতের পোশাক লাগবে না এবার

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এবার বর্ষশেষে বা নতুন বর্ষবরণে শীতের পোশাক লাগবে না। বর্তমানে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তিনদিনের মধ্যে তা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। ফলে শীতের পোশাকের তেমন প্রয়োজন পড়বে না বর্ষবরণের আগে।

পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

তার উপর প্রায় তিনদিনভর মেঘলা আকাশ থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিরে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলিতেও। আবহবিদরা বলেছেন, পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়ছে ঘূর্ণাবর্ত। তা নিম্নচাপ পরিণত হয়ে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। ফলে তাপমাত্রার উত্থান জারি রয়েছে।

শীতের দাপুটে ইনিংস শুরু হতে আরও এক সপ্তাহ

শীতের দাপুটে ইনিংস শুরু হতে আরও এক সপ্তাহ

এই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ না সরলে ঠান্ডা পড়বে না। নতুন বছর শুরু হওয়ার পর ধীরে ধীরে পারদ নামবে। তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি নিচে এখনই নামছে না। অন্তত নতুন বছরের তিন চারদিনের মধ্যে তা হচ্ছে না। ফরে শীতের দাপুটে ইনিংস শুরু হতে নতুন বছরের প্রথম সপ্তাহ কেটে যাবে বলেই মনে করছেন আবহবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+