প্রাক বর্ষার বৃষ্টি শুরু, সকাল থেকে মেঘ-রোদ্দুরের খেলার পর ভিজল দুই বঙ্গই

এবার সাততাগাদা বর্ষা আসছে বাংলায়, সেই আভাস আগে থেকেই ছিল। তা যে নিছক আভাস নয়, তার জানান দিতে শুরু করল শুক্রবারের আবহাওয়া।

এবার সাততাড়াতাড়ি বর্ষা আসছে বাংলায়, সেই আভাস আগে থেকেই ছিল। তা যে নিছক আভাস নয়, তার জানান দিতে শুরু করল শুক্রবারের আবহাওয়া। জুন মাস পড়তেই প্রথম দিন থেকেই বর্ষা বর্ষা ভাব। শুক্রবার সকাল থেকে আকাশে মেঘ-রোদ্দুরের খেলার পর প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাংলা।

প্রাক বর্ষার বৃষ্টি শুরু, সকাল থেকে মেঘ-রোদ্দুরের খেলার পরই ভিজল দুই বঙ্গই

সপ্তাহকাল বৃষ্টির মুখ দেখেনি রাজ্যবাসী। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হচ্ছিল। সেই সময়ে শান্তির বারি নিয়ে এল শুক্রবারের সকাল। বৃহস্পতিবারের অসহ্য গরমের পর বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়েছিল বিক্ষিপ্তভাবে। আর শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়।

সকাল থেকেই মেঘ-রোদের খেলা চলার পরই আচমকাই বজ্রগর্ভ মেঘ দাপট দেখাতে শুরু করে। যেখানে মেঘের সঞ্চার হয়, সেখানে বৃষ্টি ভিজিয়ে দিয়ে যায় পথঘাট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ১০ জেলা ও উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিকেল পর্যন্ত ঝিরঝির বৃষ্টি চলবে। আগামী দুদিন বাংলায় এমনই আবহাওয়া থাকবে বলেও জানিয়েছেন হাওয়া অফিস।

মৌসম ভবনের নির্ঘণ্ট মেনেই ভারতের কেরলে প্রবেশ করেছে বর্ষা। আগামী দুদিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়বে বৃষ্টি। অর্থাৎ প্রথমে উত্তরবঙ্গ আর তার কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢুকে পড়বে। আপাতত প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা অন্তত তিন-চার ডিগ্রি কম থাকবে। এই তাপমাত্রা কমার ফলে অস্বস্তিও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+