প্রাক বর্ষার বৃষ্টি উধাও, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস?
সারাদিন ভ্যাপসা গরমের অন্তত সন্ধ্যার পর আপাত স্বস্তি মিলছিল বৃষ্টিতে। ‘মোরা’র প্রভাব কাটার পর বৃষ্টির সম্ভাবনা নিয়ে আশার কথা কি শোনাল হাওয়া অফিস?
'মোরা'র প্রভাবে বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বলে আবহাওয়া দফতর জানালেও প্রকৃতির খেয়ালে এখনই মুক্তি মিলবে না তীব্র গরমের হাত থেকে।
তিনদিন বৃষ্টির পর ফের বাংলায় দাপট শুরু করেছে দাবদাহ। তপ্ত গ্রীষ্মে পুড়ছে বাংলার রাস্তাঘাট। ঘেমে নেয়ে একাকার অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গরম আরও বাড়বে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা অন্তত শনিবারের তুলনায় দু'ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

সেইসঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়বে। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। বিশেষ করে দক্ষিণবঙ্গে এই ধরনের আবহাওয়াই বজায় থাকবে আগামী তিনদিন। বুধবার থেকে ফেরে বৃষ্টি হতে পারে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না ঠিকই, কিন্তু অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে না। আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
আলিপুর হাওয়া অফিস সূত্র জানা গিয়েছে, বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটাই এখন একমাত্র ভরসা বৃষ্টির। কিন্তু সেই নিম্নচাপ অক্ষরেখা এখনও অস্পষ্ট। ফলে আশার আলো দেখতে পারছেন না আবহাওয়াবিদরা। শনিবার সর্বোচ্চ তাপমাত্র ৩৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি।












Click it and Unblock the Notifications