দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে, ঝড়-বৃষ্টি আর কতদিন! পূর্বাভাস হাওয়া অফিসের

সকাল থেকে বেশে ঝলমলে আলো ছিল আকাশে। বিকেল গড়াতেই উধাও আলো। সন্ধ্যার আঁধার নেমে এল মাঝ বিকেলেই। কলকাতা শহরেই এমন দৃশ্য দেখা গেল শুক্রবার।

সকাল থেকে বেশে ঝলমলে আলো ছিল আকাশে। বিকেল গড়াতেই উধাও আলো। সন্ধ্যার আঁধার নেমে এল মাঝ বিকেলেই। কলকাতা শহরেই এমন দৃশ্য দেখা গেল শুক্রবার। সঙ্গে সঙ্গে নামল বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি। তার সঙ্গে ঝড়ও। কালবৈশাখী বললেও অত্যুক্তি হয় না। এদিন হাওয়া অফিস জানিয়ে দিল আর দিন চারেক রাজ্যে দুর্যোগ কাটবে না।

দুর্যোগের ঘটঘটা বাংলার আকাশে

দুর্যোগের ঘটঘটা বাংলার আকাশে

করোনা আতঙ্ক যতই জাঁকিয়ে বসছে, আবহাওয়াও বাধ সেধেছে। প্রতিদিনই দুর্যোগের ঘটঘটা বাংলার আকাশে। নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল শনিবার পর্যন্ত। এদিন হাওয়া অফিসের পূর্বাভাসে দুর্যোগের ঘনঘটা আরও বাড়ল। আরও চারদিন অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত ঝড়-বৃষ্টি হবে।

আড়াআড়ি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা

আড়াআড়ি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা

আবহাওয়া দফতর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদহে। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও কলকাতা-হাওড়াতে। অসম থেকে বিহার হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত আড়াআড়ি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। সেটাই এখন রাজ্যের মাথাব্যথার কারণ।

সাগরে উঁকি দিয়েছে ঘূর্ণিঝড়

সাগরে উঁকি দিয়েছে ঘূর্ণিঝড়

এদিকে প্রাক-বর্ষার মরশুম শুরু হতে না হতেই সাগরে উঁকি দিয়েছে ঘূর্ণিঝড়। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসার আগেই বাংলাকে স্বাগত জানাতে পারে বঙ্গোপসাগরে জমাট বাঁধা নিম্নচাপ। তারই জেরে ফুঁসতে শুরু করেছে সাগর। শীঘ্রই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা পার্শ্ববর্তী কোনও উপকূলে।

আরও ঘূর্ণিঝড়ের লাইন সাগরে

আরও ঘূর্ণিঝড়ের লাইন সাগরে

এরপর ২০ মে উত্তর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই নিম্নচাপের অক্ষরেখা দ্বীপের সম্পূর্ণ পরিসীমা অবধি বিস্তৃত। এরফলে আন্দামান সাগরে এবং দ্বীপপুঞ্জে মুষলধারে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইবে। সমুদ্রও উত্তাল থাতবে এই সময়ে। এরপর ভারতীয় উপকূলরেখা থেকে নিরাপদ দূরত্বে রেখে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে যাত্রা করবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+