ধেয়ে আসছে কালবৈশাখী! গ্রীষ্মের দহনজ্বালা থেকে মুক্তির আনন্দ হাওয়া অফিসের পূর্বাভাসে

গ্রীষ্মের দহন জ্বালায় অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। মাত্রাছাড়া তাপমাত্রায় পুড়ছে বাংলা। এই অসহ্যকর অবস্থায় অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর হাওয়া অফিস।

গ্রীষ্মের দহন জ্বালায় অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে। মাত্রাছাড়া তাপমাত্রায় পুড়ছে বাংলা। এই অসহ্যকর অবস্থায় অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর হাওয়া অফিস। সোমবার থেকে বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে আসতে পারে বৃষ্টি। ফের বাংলায় আকাশে কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই কালবৈশাখীই দহনজ্বালা জুড়াতে পারে বাঙালির।

ধেয়ে আসছে কালবৈশাখী, গ্রীষ্মের দহনজ্বালায় মুক্তির আনন্দ

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কমতে পারে রবিবার থেকে। তবে একইসঙ্গে তাঁরা জানিয়েছেন, তাপমাত্রা কমলেও অস্বস্তি বজায় থাকবে। কালবৈশাখীর জেরে ঝড়-বৃষ্টি হলে সাময়িক কমতে পারে অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার আভাস দিয়েছেন তাঁরা।

তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। ষষ্ঠ দফার ভোটগ্রহণের দিন তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বর্ধমান, বীরভূমেও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সপ্তাহভর তাপপ্রবাহে নাকাল হচ্ছে বাংলার মানুষজন। বিশেষ করে সূর্যের প্রখর রৌদ্রে পুড়ছে দক্ষিণবঙ্গ। সম্প্রতি ঝাড়খণ্ডে কালবৈশাখী এবং শনিবার উত্তরবঙ্গে কালবৈশাখীর বৃষ্টি হওয়ায় রবিবার তাপমাত্রা খানিক কমতে পারে। হাওয়া অফিসে এই পূর্বাভাসে খানিক স্বস্তি মিলেছে বাঙালি মনে। অসহনীয় অবস্থার থেকে একটু প্রশমনেই তাঁদের আনন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+