ঝোড়ো হাওয়া দিলেই ফুলে-ফেঁপে উঠছে দিঘার সমুদ্র, ফণীতেই কি বদলে গেল গতিপ্রকৃতি

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘণীভূত হচ্ছিল ক্রমশই। পূর্বাভাস ছিল আগে থেকেই। সেইমতোই বুধবার শুরু হল বর্ষার বৃষ্টি। দেরিতে হলেও স্বস্তি নিয়ে এল রাজ্যে বর্ষার আগমন।

ঝোড়ো হাওয়া দিলেই ফুলে-ফেঁপে উঠছে সমুদ্র। তবে কি সমুদ্রের গতি-প্রকৃতির বদল হয়ে গেল? ফণীর পর থেকেই দিঘার সমু্দ্রের এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে অনেকে জানিয়েছেন। এই তো দিন তিনেক আগেই শঙ্করপুরের বিস্তীর্ণ অঞ্চল ভরাডুবি হয়েছিল সমুদ্র উথলে ওঠায়। দুটি গ্রামের প্রায় ৫০টি পরিবার জলমগ্ন হয়ে পড়েছিল। ফের সেই ধরনের জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিল হাওয়া অফিস।

ঝোড়়া হাওয়া বইলেই বাঁধ ছাপানো ঢেউ

ঝোড়়া হাওয়া বইলেই বাঁধ ছাপানো ঢেউ

এবার বর্ষা আগমনে দেরি হয়েছে। শ্রাবণের প্রায় শেষে ঝরতে শুরু করেছে শ্রাবণ ধারা। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। বুধবারও সেই বৃষ্টি চলছে। কোথাও ভারী, কোথাও মাঝারি, আবার কোথাও হালকা। এরই মধ্যে দিঘায় আছড়ে পড়ছে বিরাটাকার ঢেউ। সমুদ্র ফুঁসতে শুরু করেছে।

দিঘার গার্ড ওয়ালে এসে ধাক্কা মারছে ঢেউ

দিঘার গার্ড ওয়ালে এসে ধাক্কা মারছে ঢেউ

এক-একটা প্রকাণ্ড ঢেউ দিঘার গার্ড ওয়ালে এসে ধাক্কা মারছে। হাওয়া অফিস জানিয়েছে, গার্ড ওয়ালা টপকে সমুদ্রের জল ঢুকে আসতে পারে ভিতরে। সমুদ্রে নামতে তো নিষেধাজ্ঞা জারি হয়েছেই, একইসঙ্গে সমুদ্রের ধারাকাছে ঘেঁসতেও নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকতে সমানে মাইকিং চালাচ্ছে প্রশাসন।

বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া

বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সবথেকে বড় কথা নুলিয়াদেরও সতর্ক করা হয়েছে। সমুদ্রের রূপ তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। দুই মেদিনীপুরে অঝোর ধারায় বৃষ্টি চলছে। তার সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া। তারই জেরে ফুঁসে উঠছে সমুদ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+