দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে পুজোও ভাসতে পারে
সোজা কথা সোজা ভাবেই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সরাসরিই জানালেন মুকুল রায়ের কাছে নারদ-কাণ্ডের বহু তথ্য আছে। উনি সব বলবেন।
মেঘলা আকাশ আর দু-এক পশলা বৃষ্টিতে মহালয়া কাটলেও শনিবারই ভারী-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উৎসবমুখর বাংলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভাসবে বলে জানিয়েছেন আবহবিদরা। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ তৎসংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।

দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস
শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে এখনও রয়েছে সক্রিয় মৌসুমীবায়ু। উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মায়ানমারের সামনে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি।

পুজোয় আকাশ মেঘলা
একইসঙ্গে পুজোর কলকাতা নিয়েও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোয় আকাশের হাল-হকিকৎ কেমন থাকবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনও ধারণা দিতে পারেনি হাওয়া অফিস। পুজোয় ভাসাবে বৃষ্টি এখন পর্যন্ত এই সম্ভাবনাই প্রবল বলে জানা গিয়েছে।

বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
আপাতত আগামী দুদিন অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তারপর কী হবে এখনও স্পষ্ট নয়। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হলে ভোগান্তি বাড়তে পারে। তা না হলে পুজো শুকনো কাটারই সম্ভাবনা। এখন আকাশের মুখ ভার থাকায় উৎসবপ্রেমী বাঙালির মনে বৃষ্টির ভ্রুকুটি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications