জোড়াফলায় দক্ষিণবঙ্গে অবিশ্রান্ত বৃষ্টি, সোমে আলোর রেখা ফুটলেও ফের দুর্যোগ শুরু বুধে
জোড়াফলায় দক্ষিণবঙ্গে অবিশ্রান্ত বৃষ্টি, সোমে আলোর রেখা ফুটলেও ফের দুর্যোগ শুরু বুধে
রবিবারের সকালেই আঁধার নেমে এল, অবিরাম বৃষ্টিতে দুর্যোগের ছবি কলকাতা-সহ গোটা রাজ্যে। দিনভর এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন আলিপুর আববহাওয়া দফতরের পুর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আবার বৃষ্টির প্রকোপ বাড়বে বুধবার থেকে।

দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই বৃষ্টি দফায় দফায়
রবিবার সকালেই আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আস। তারপরই নামে বৃষ্টি। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমেছে। অঝোর ধারায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই বৃষ্টি চলেছে দফায় দফায়। দিনভর এই আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর একটু পরিবর্তন হবে আবহাওয়। সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

মৌসুমী অক্ষরেখা আর বঙ্গোপসাগরে নিম্নচাপের জের
তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হলেও দুর্যোগ এখনই ছেড়ে যাবে না বাংলাকে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে ফের বৃষ্টির প্রকোপ বাড়বে। মৌসুমী অক্ষরেখা আর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বুধবার থেকে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ১৫ জেলায়।

দক্ষিণবঙ্গের বৃষ্টির প্রকোপ কমলেও, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে
সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির প্রকোপ কমলেও, উত্তরবঙ্গে সোমবার থেকে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে চলবে লাগাতার বৃষ্টি। ৪৮ ঘণ্টা বৃষ্টির প্রকোপ জারি থাকবে। মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাকি তিন জেলা মালদহ ও দুই দিনাজপুরে।

কলকাতার আবহাওয়া, পূর্বাভাস হাওয়া অফিসের
হাওয়া অফিস জানিয়েছে, এদিন সকাল থেকে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদিন অনেকটাই কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ। রবিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৭.৭ মিলিমিটার।

মৌসুমী অক্ষরেখা উত্তরে সরে যেতে থাকায় বৃষ্টির সরবে
হাওয়া অফিস আরও জানিয়েছে, বাঁকুড়া থেকে দিঘা পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এটি ক্রমশ উত্তর দিকে সরছে। তা হিমালয় সংলগ্ন এলাকায় সবে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অবস্থান করবে। তারপর পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় রবিবার বৃষ্টি চলবে দিনভর। মৌসুমী অক্ষরেখা উত্তরে সরে যেতে থাকায় সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি কমবে, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
আলিপুর হাওয়া অফিস বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার থেকে ৪৮ ঘণ্টা বৃষ্টির প্রকোপ জারি থাকবে। সোমবার থেকে উত্তরবঙ্গে ভারীবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হবে।












Click it and Unblock the Notifications