পুজোর বাংলা কি ভাসতে চলেছে ঘূর্ণাবর্তে, নাকি বর্ষা বিদায়! পূর্বাভাস আবহাওয়া দফতরের

পুজোর বাংলা কি ভাসতে চলেছে ঘূর্ণাবর্তে, নাকি বর্ষা বিদায়! পূর্বাভাস আবহাওয়া দফতরের

সপ্তাহভর টানা বৃষ্টির জেরে এখনও বানভাসি বাংলা। ডিভিসি জল ছাড়ায় বাংলার অনেক জেলাই ভাসছে। কলকাতার অনেক জায়গা থেকে এখনও জল নামেনি। এই পরিস্থিতিতে পুজোর মুখে পের খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পুর্বাভাস পুজোর আগে শেষ রবিবার ফের বৃষ্টিতে ভিজতে পারে মহানগর।

পুজোর আগে শেষ রবিবার ফের বৃষ্টি কলকাতায়!

পুজোর আগে শেষ রবিবার ফের বৃষ্টি কলকাতায়!

ঘূর্ণিঝড় গুলাবের পিছু পিছু ঘূর্ণাবর্ত প্রবেশ করেছিল বঙ্গে। তা গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে দক্ষিণবঙ্গকে ভাসিয়ে ছেড়েছিল। সপ্তাহভর খারাপ আবহাওয়ার মুক্তি ঘটে দক্ষিণবঙ্গের। দক্ষিণবঙ্গকে ভাসিয়ে এবার উত্তরবঙ্গকে ভাসাতে চলেছে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ধ্বসের আশঙ্কা রয়েছে অতিভারী বৃষ্টির জেরে। দক্ষিণবঙ্গকেও বৃষ্টি পিছু ছাড়বে না। এদিন কলকাতায় বৃষ্টির পুর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

৬ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু!

৬ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু!

আবহাওয়া দফতর থেকে সতর্ক করা হয়েছে, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গ লাগোয়া জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির ফলে বাড়বে নদীর জল, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা থাকছে। আর দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে, ভারত থেকে বর্ষা নিতে পারে। ৬ অক্টোবর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে।

গুলাব যখন শাহিন, কী অবস্থায় ঘূর্ণিঝড়

গুলাব যখন শাহিন, কী অবস্থায় ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় গুলাবের প্রকোপে দক্ষিণ-মধ্য ভারতে ব্যাপক বৃষ্টি হয়েছে। তারপর গুলাব চলে গিয়েছে আরব সাগরের দিকে। ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল। তা আরব সাগরে গিয়ে ফের শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় শাহিনে রূপান্তরিত হয়েছে। শাহিন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে ওমান অভিমুখে। ভারতীয় উপকূল থেকে এটি দূরে থাকায় এর সরাসরি প্রভাব পড়বে না ভারতে।

পুজোর বাংলা ভাসতে পারে বলে আশঙ্কা

পুজোর বাংলা ভাসতে পারে বলে আশঙ্কা

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ও উত্তরবঙ্গে রয়েছে নিম্নচাপ। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আর একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা তামিলনাড়ু উপকূল পর্যন্ত বিস্তৃত। এর ফলে ফের বৃষ্টির পূর্বাভাস থাকছে। এর ফলে পুজোর বাংলা ভাসতে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের কী হাল

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের কী হাল

আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানা গিয়েছে, উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সর্তকতা দুই দিনাজপুর ও মালদহ জেলায়। সোমবারও আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে রবি ও সোম বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। তাপমাত্রা বাড়বে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

কলকাতার আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা

কলকাতার আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা

আলিপুর হাওয়া অফিস তাদের পূর্বাভাসে আরও জানিয়েছে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে রবিবার। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।

ভারতের কোথায় কেমন বৃষ্টি, কেমন আবহাওয়া

ভারতের কোথায় কেমন বৃষ্টি, কেমন আবহাওয়া

আইএমডি জানিয়েছে, ভারতের বিভিন্ন অংশেও ভারী থেকে মাঝারি, কোথাও হালকা বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অসম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। ভারী বৃষ্টি হবে তামিলনাডু, কেরালা, লাক্ষাদ্বীপ ও কর্ণাটক রাজ্যে। এছাড়া বাকি রাজ্যে কোথাও কোথাও মাঝারি ও হালকা বৃষ্টি হবে।

পুজোর আনন্দ না পুরোপুরি মাটি হয়ে যায়

পুজোর আনন্দ না পুরোপুরি মাটি হয়ে যায়

আবহাওয়ার রকমফেরে পুজোর বাংলা ভাসার আশঙ্কা থাকছে। পুজোর আগে এক ঘূর্ণাবর্তেই বাংলা বানভাসি হয়েছে। মাইথন থেকে ডিভিসি জল ছাড়ায় বাংলার বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যে সব অংশ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেইসব অংশে পুজোর আনন্দ পুরোপুরি মাটি হয়ে গিয়েছে। এমনকী কলকাতা ও শহরতলির বেশ কিছু অংশের জল জমে রয়েছে।

পুজোর আগে বানভাসি বাংলা, পাশে প্রশাসন

পুজোর আগে বানভাসি বাংলা, পাশে প্রশাসন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিদর্শন করে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। বাংলায় ভোটে হেরে পরিকল্পিত বন্যা বলে তোপ দেগেছেন তিনি। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, যে সব জায়গায় এখনও জল পুরোপুরি নামেনি, সেখানে জল নামাতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার পুজোর আনন্দ যাতে মাটি না হয়, তার সমস্ত ব্যবস্থা নেবে তাঁর সরকার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+