বর্ষা এলেও এতদিন দেখা নেই বৃষ্টির, আবহাওয়ার পূর্বাভাসে এবার উত্তরবঙ্গে আশঙ্কা

বর্ষা এসে গিয়েছে উত্তরবঙ্গে। কিন্তু দেখা নেই বৃষ্টির। সেই চিরাচরিত মুষলধারে বৃষ্টি কোথায়! উত্তরবঙ্গও হাহাকার করছে বৃষ্টির জন্য। দক্ষিণবঙ্গে তো বর্ষা এখনও আসেনি।

বর্ষা এসে গিয়েছে উত্তরবঙ্গে। কিন্তু দেখা নেই বৃষ্টির। সেই চিরাচরিত মুষলধারে বৃষ্টি কোথায়! উত্তরবঙ্গও হাহাকার করছে বৃষ্টির জন্য। দক্ষিণবঙ্গে তো বর্ষা এখনও আসেনি। প্রাক বর্ষার বৃষ্টি ঝরছে। যেখানে মেঘ সেখানেই দু-এক পশলা ঢেলে দিচ্ছে। নয় নয় করে আষাঢ়ের এক সপ্তাহ অতিক্রান্ত। তবু বর্ষার দেখা নেই।

বর্ষা এলেও এতদিন দেখা নেই বৃষ্টির, আবহাওয়ার পূর্বাভাসে এবার উত্তরবঙ্গে আশঙ্কা

এদিকে উত্তরবঙ্গে বর্ষার অঝোর ধারা না ঝরলেও, সিকিমের এক অংশে প্রচুর বৃষ্টি হওয়ায় জল বেড়েছে তিস্তায়। সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার থেকে বৃষ্টি নামতে হতে পারে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তৃত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

শনিবার থেকে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। তবু ভারী বৃষ্টির দেখা মেলেনি। সোমবার থেকে অতি ভারী বৃষ্টি নামতে পারে। দুর্যোগ শুরু হতে পারে উত্তরবঙ্গে। ইতিমধমধ্যেই এবার বর্ষা আসতে অনেক দেরি হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। সাধারণত উত্তরবঙ্গকে ক-দিন ভাসিয়ে দক্ষিণবঙ্গে আসে বর্ষা। এখন দেখার কবে সেদিন আসে।

উত্তরবঙ্গে অতি বৃষ্টি না হলেও সিকিমের বৃষ্টিতে ভাসতে বসেছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। প্রবল বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামতে শুরু করেছে। পাহাড়ি নদীগুলোজলে পরিপূর্ণ। হরপা বান আসছে। ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে কোনও কোনও জেলায়। প্রশাসনের তরফে সমস্তরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+