নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর হচ্ছে বঙ্গোপসাগরে, প্রবল দুর্যোগের সম্ভাবনা কোন কোন জেলায়

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেই চলেছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তটি। এর ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বড়সড় পরিবর্তন।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করেই চলেছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তটি। এর ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বড়সড় পরিবর্তন। আলিপুর হাওয়া অফিসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারে বদলে যাবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তারা জানিয়েছেন, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে। দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে বেশি। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতেও। শনিবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রবিবার আরও বাড়বে বৃষ্টির মাত্রা।

উপকূলের জেলায় নিম্নচাপের দাপট

উপকূলের জেলায় নিম্নচাপের দাপট

হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়িয়েছে শনিবা। তা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েচে। এর ফলে ওড়িশা ও বাংলার উপকূলবর্তী এলাকায় ব্যাপক বৃষ্টি হবে। রবিবার সেই বৃষ্টির দাপট বাড়বে। উপকূলের জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমা্ঞ্চলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

কোন জেলায় কেমন বৃষ্টিপাত

কোন জেলায় কেমন বৃষ্টিপাত

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে। সেই বৃষ্টির পরিমাণ হবে কম। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায়। ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা এবং তৎসংলগ্ন ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টিপাত হবে বাঁকুড়া ও পুরুলিয়ায়।

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট

ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকায়। এর ফলে সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সৈকতে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। সোমবার পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের শনিবারের মধ্যেই ফিরে আসার বার্তা দেওয়া হয়েছিল আগেই।

বৃষ্টির ঘাটতি মেটাতে পারে নিম্নচাপ

বৃষ্টির ঘাটতি মেটাতে পারে নিম্নচাপ

আলিপুর হাওয়া অফিস মনে করছে, এবার যে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে, তা খানিকটা মিটতে পারে এই নিম্নচাপের প্রভাবে। দুই বঙ্গেই বৃষ্টির দাপট বাড়বে আগামী দুদিন। মাঝে দুদিন আবহাওয়া একটু চকচকে হয়েছিল। সেখানে মেঘের আনাগোনা শুরু হয়েছে শনিবার বিকেল থেকেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দুই দিনাজপুরেও বাড়বে বৃষ্টির প্রকোপ। শ্রাবণের ধারা এবার পুরো বঙ্গকেই বর্ষণমুখর করে তুলবে বলে মনে করছে আবহবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+