তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি বহু জেলায়, দক্ষিণবঙ্গে নামতে পারে স্বস্তির বৃষ্টি

অসহ্য গরমের দাপট চলছেই। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। তবে এরই মধ্যে স্বস্তির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের ভ্রুকুটির মধ্যেও শান্তির বর্ষণ নামতে পারে। উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গেও নামতে পারে স্বস্তির বৃষ্টি।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বাংলার জেলাগুলিতে তাপমাত্রা আরো বাড়বে রবিবার। রবিবারও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বজ্র-বিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি বহু জেলায়, দক্ষিণবঙ্গে বৃষ্টিও

এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও বর্ধমানে তাপপ্রবাহ চলবে। কমলা সতর্কতা জারি করে জানিয় দিয়েছে হাওয়া অফিস। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবারের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকী উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মুর্শিদাবাদ ও নদিয়ার পরিস্থিতিও থাকবে উত্তপ্ত। কমলা সতর্কতা জারি করেও অবশ্য বিকেলের জন্য স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে দহনজ্বালা জুড়োতে পারে।

তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি বহু জেলায়, দক্ষিণবঙ্গে বৃষ্টিও

রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। সোমবার ৫ জুনও উত্তরবঙ্গের তিন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সেদিন তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গজুড়ে। উত্তরেরও নীতের দিকের তিন জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৬ জুন অর্থাৎ মঙ্গলবার তারপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-হাওড়াসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি বহু জেলায়, দক্ষিণবঙ্গে বৃষ্টিও

মঙ্গলেও দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টি হবে না। উত্তরবঙ্গেও তিন জেলাতেও দক্ষিণবঙ্গের মতো পরিস্থিতি থাকবে। তবে দুই পার্বত্যজেলা দার্জিলিং ও কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। বুধবার অর্থাৎ ৭ জুনও একইরকম তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না।

এর মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলে পরি্স্থিতি বদলাতে পারে। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে দাবি করা হয়েছে। তবে আইএমডির তরফে এখনো কোনো পূ্র্বাভাস দেওয়া হয়নি। ৫ তেক ৭ জুনের মধ্যেই জোড়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগর ও আরব সাগরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+