দিঘা থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড় ইয়াসের! গতিপথে কি বদলাচ্ছে
গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে বঙ্গোপসাগর দিয়ে। শেষ ছ-ঘণ্টা ধরে এই একই গতিবেগে এগোচ্ছে ইয়াস।
গতি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে এগোচ্ছে বঙ্গোপসাগর দিয়ে। শেষ ছ-ঘণ্টা ধরে এই একই গতিবেগে এগোচ্ছে ইয়াস। আবহবিদরা জানিয়েছেন, শেষ ছ-ঘণ্টায় গতিপথে কোনও বদল আসেনি। সোমবার সন্ধ্যা সাড়ে আটটার বুলেটিন অনুযায়ী দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস।

আবহাওয়া দফতর জানিয়েচে, যত উপকূলের দিকে এগোচ্ছে ইয়াস, ততই গতিবেগ বাড়াচ্ছে। মৌসম ভবন সোমবার সাড়ে ৮টা নাগাদ বুলেটিনে জানায়, গতিপথ অপরিবর্তিত রেখেই এগোচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। এইভাবে এগোলে বুধবার দুপুরেই তা আছড়ে পড়বে ওড়িশার উপকূলে। যা বাংলার দিঘা থেকে সামান্য দূরে।
মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে ১৭ ডিগ্রি ১ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রি ৩ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। আন্দামানের পোর্টব্লেয়ার তেকে ৭১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার বালেশ্বর থেকে ৫৫০ কিলোমিটার এবং দিঘা থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সমুদ্রে শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। তা ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে মঙ্গলবারই। পরদিন বুধবার শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসে ওঠা ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে। বালাসোরে আছড়ে পড়ার পর ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিতে ঝড় বইবে বালাসোর সংলগ্ন ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর এলাকায়।












Click it and Unblock the Notifications