ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে
ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে
আম্ফানের থেকেও কি ঘূর্ণিঝড় ইয়াসে বেশি গতিতে আছড়ে পড়বে বঙ্গোপসাগর উপকূলে। ক-দিন ধরেই সবার মনে জাগছিল প্রশ্নটা। অবশেষে সেই প্রশ্নের নিবৃত্তি ঘটল। আলিপুর হাওয়া অফিসের সহকারী অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওড়িশার বালাসোরে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে। এর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ইয়াস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সমুদ্রে শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোন ভেরি সিবিয়ার সাইক্লোনে পরিণত হবে। তারপরই শক্তি বাড়িয়ে ফুঁসে ওঠা ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে। বালাসোরে আছড়ে পড়ার পর ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার গতিতে ঝড় বইবে। বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগৎসিংপুর এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে এতটাই তীব্র।

বাংলায় সর্বোচ্চ গতিবেগ কত হবে ঘূর্ণিঝড় ইয়াসের
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় যেহেতু ওড়িশার বালেশ্বরে ল্যান্ডফল করবে, সেহেতু বাংলায় শুঝু ঝাপটা লাগবে। বাংলার একমাত্র পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের গতিবেগ থাকবে বেশি। পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল সংলগ্ন এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার ঘণ্টা।

কলকাতা ও শহরতলিতে কত কিলোমিটার বেগে ঝড়
হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাতেও ঝড়ের গতিবেগ থাকবে ১০০ কিলোমিটারের বেশি। ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইবে দুই জেলার উপকূলবর্তী এলাকায়। কলকাতায় গতিবেগ অনেকটাই কমে যাবে। কলকাতা ও সংলগ্ন হাওড়া-হুগলিতে ঘূর্ণিঝড় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হবে ৯০ কিলোমিটার ঘণ্টায়। ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইবে এই জেলায়।

আম্ফানের সঙ্গে তুলনা ইয়াসের, কার শক্তি বেশি
আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, ঘূর্ণিঝড় ইয়াস যেহেতু বাংলায় ল্যান্ডফল করছে না, সেহেতু আম্ফানের সঙ্গে তুলনা চলে না। কারণ আম্ফান বকখালি-সুন্দরবন এলাকায় আছড়ে পড়ার পর দুই ২৪ পরগনার খানিক অংশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল বাংলাদেশের দিকে। আর ইয়াস ওড়িশার বালাসোর বা বালেশ্বরে আছড়ে পড়ার পর পূর্ব মেদিনীপুরের খানিক অংশ ছুঁয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে।

ওড়িশায় যখন ১৮৫, বাংলায় তখন সর্বোচ্চ ১২০
আম্ফানের ঠিক এক বছরের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে এলেও, তার করালগ্রাস থেকে বাংলা বা কলকাতা রক্ষা পেতে চলেছে। ফলে ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হবে ওড়িশার বালেশ্বর সংলগ্ন এলাকায়। ওই এলাকায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে বইবে ঝড়। পূর্ব মেদিনীপুরে ঝড়ের প্রকোপ হবে অনেকটাই কম।

বাংলার উপকূলে কবে কত বেগ থাকবে ঝড়ের
আলিপুর হাওয়া অফিসের সহ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকে বাংলা ও ওড়িশায় প্রভাব পড়তে শুরু করবে ঘূর্ণিঝড়ের। সোমবার উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। মঙ্গলবার সেই গতিবেগে বেড়ে হবে ৬০ থেকে ৭০ কিলোমিটার। বুধবার দুপুরে আছড়ে পড়ার মুহূর্তে ঝড়ের গতিবেগ ৯০ থেকে ১১০ কিলোমিটার হবে বাংলায়।












Click it and Unblock the Notifications