ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং, কোথায় আছড়ে পড়বে, নিশ্চিত করল আবহাওয়া দফতর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং, কোথায় আছড়ে পড়বে, নিশ্চিত করল আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা কালীপুজোর দিন অর্থাৎ সোমবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, সে ব্যাপারে নিশ্চিত করেই জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। বাংলাদেশ আবহাওয়া দফতরও ঘূর্ণিঝড়ের গতিবিধি নিয়ে স্পষ্ট ইঙ্গিত করেছে।

কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিতরাং

কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিতরাং

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় সিতরাং বাংলাদেশের তিনকোণা ও সন্দীপ দ্বীপের মাঝামাঝি আছড়ে পড়বে। ইতিমধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এরপর যত সময় গড়াবে, ততই শক্তি সঞ্চয় করতে থাকবে সিতরাং। তবে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা প্রায় নেই। সাধারণ সাইক্লোন বা ঘূর্ণিঝড় আকারে তা আছড়ে পড়বে ভূখণ্ডে।

২৪ অক্টোবর সোমবার ঘূর্ণিঝড়ের রূপ নেবে

২৪ অক্টোবর সোমবার ঘূর্ণিঝড়ের রূপ নেবে

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বর্তমান ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় সিতরাং। উত্তর ও উত্তর-পশ্চিমমুখী এগিয়ে তা ২৪ অক্টোবর সোমবার ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তখন ঘূর্ণিঝড়ের অবস্থান থাকবে মাঝ সমুদ্রে। বর্তমানে যে গতিতে এগোচ্ছে সিতরাং সেইমতো চলতে থাকলে তা বাংলাদেশের তিনকোণা ও সন্দীর দ্বীপের মাঝামাঝি্ কোনও এলাকা দিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড়

ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড়

ঘূর্ণিঝড় সিতরাং ওপার বাংলায় আছড়ে পড়বে, তবে এপার বাংলাতেও তার ঝাপটা আসবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। তবে বিশেষ কোনও প্রভাব ফেলতে পারবে না ঘূর্ণিঝড় সিতরাং। এমনটাই মনে করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রভাব পড়বে সবথেকে বেশি।

দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে সর্বাধিক প্রভাব

দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে সর্বাধিক প্রভাব

সমুদ্র উত্তাল থাকবে সোমবার থেকেই। তাই মৎস্যজীবীদের অবিলম্বে ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এপার বাংলার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় সর্বাধিক প্রভাব পড়বে। সাগর দ্বীপে এর প্রভাব পড়বে। ঝড় বইবে সর্বোচ্চ ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে।

বাংলার কোন জেলায় কী প্রভাব পড়বে সিতরাংয়ের

বাংলার কোন জেলায় কী প্রভাব পড়বে সিতরাংয়ের

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। ঝড়ও বইবে সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইবে। আর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। আর কলকাতা-সহ হাওড়া ও হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়া বইবে।

প্রশাসনের তরফে মাইকিং করে সাবধান করা হচ্ছে

প্রশাসনের তরফে মাইকিং করে সাবধান করা হচ্ছে

তবে আবহাওয়া দফতর সতর্ক করে দিয়েছে, যেহেতু অমাবস্যার কোটালে এই ঘূর্ণিঝড় হানা দিচ্ছে, সমুদ্র উত্তাল থাকবে। জলোচ্ছবাসের সম্ভাবনাও থাকছে। সেই কারণে সমুদ্র সৈকতে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের তরফে মাইকিং করে সাবধান করা হচ্ছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+