ঘূর্ণিঝড় সিতরাং দাপট দেখাবে কোন উপকূলে, ঝড়ের গতিবেগ নিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের

ঘূর্ণিঝড় সিতরাং দাপট দেখাবে কোন উপকূলে, ঝড়ের গতিবেগ নিয়ে পূর্বাভাস হাওয়া অফিসের

ঘূর্ণিঝড় সিতরাং ধেয়ে আসবে বঙ্গোপসাগর দিয়ে। শনিবার থেকেই শক্তি বাড়াতে শুরু করবে ঘূর্ণাবর্ত। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, কোন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, তার প্রভাব বাংলার কোন কোন জেলায় পড়বে, সে ব্যাপারেও পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তারা।

খানিক বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলে সিতরাং!

খানিক বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলে সিতরাং!

আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার তৈরি হবে নিম্নচাপ, রবিবার তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরের দিন অর্থাৎ সোমবার ঘূর্ণিঝড় সিতরাংয়ে পরিণত হয়ে ধেয়ে আসবে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। এদিন আলিপুর হাওয়া অফিস বলছে, তা খানিক বাঁক নিয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে।

আবহাওয়া অফিসের সতর্কতা জারি

আবহাওয়া অফিসের সতর্কতা জারি

বাংলাদেশসংলগ্ন সুন্দরবন অঞ্চলে ঘূর্ণিঝড় সিতরাংয়ের প্রভাব পড়বে। এর ফলে সিতরাংয়ের প্রভাবে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে সোমবার থেকেই। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সুন্দরবন ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সোম ও মঙ্গলবার।

কোথায় কেমন প্রভাব, জানাল আলিপুর হাওয়া অফিস

কোথায় কেমন প্রভাব, জানাল আলিপুর হাওয়া অফিস

এদিকে সিতরাংয়ের ধেয়ে আসার খবরে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগ আশঙ্কা তৈরি হয়েছে। আম্ফান ও ইয়াসের মতো সিতরাং ভয়ঙ্কর হতে পারে, এই আশঙ্কাও ছিল। তবে শুক্রবার আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসবে। এর ফলে সুন্দরবনের উপরে বেশি প্রভাব পড়বে।

কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে

কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে

আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দুদিনের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়ের গতিবেগ মঙ্গলবার আরও বাড়বে, তা ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।

ঘূর্ণিঝড় সিতরাং নিয়ে নবান্নের তরফে সতর্কবার্তা

ঘূর্ণিঝড় সিতরাং নিয়ে নবান্নের তরফে সতর্কবার্তা

আবহাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে সোমবারের থেকে বৃষ্টির পরিমাণ মঙ্গলবার বাড়বে। কলকাতা সংলগ্ন এলাকায় হাওড়া, হুগলি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নবান্নের তরফে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়া পুরসভার তরফেও সতর্কতা অবলম্বন করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক নবান্নে, প্রস্তুতি সারা

ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক নবান্নে, প্রস্তুতি সারা

শুক্রবার সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপকূলবর্তী জেলাগুলির ডিএম ও এসপিরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের আরও কিছু জেলার ডিএম ও এসপিরা। নবান্নে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, ২০টি এসডিআরএফ, ১৫টি এনডিআরএফ দলকে দুর্যোগ মোকাবিলায় তৈরি রাখতে। পশ্চিমবঙ্গের উপকূলে কোনও প্রভাব পড়লে ৩৫টি দল ঝাঁপিয়ে পড়বে উদ্ধারকার্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+