ঘূর্ণিঝড় অশনি গতি বাড়িয়ে ধেয়ে আসছে, হঠাৎ ‘বাঁকে’ই অশনি-সংকেত বাংলায়

ঘূর্ণিঝড় অশনি সাগরের বুকে শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে। বঙ্গোপসাগরের বুকে আর গতি বেড়েছে অশনির। উত্তর-পশ্চিম দিকে ১৪ কিলোমিটার গতিতে তা ধেয়ে আসছে।

ঘূর্ণিঝড় অশনি সাগরের বুকে শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে। বঙ্গোপসাগরের বুকে আর গতি বেড়েছে অশনির। উত্তর-পশ্চিম দিকে ১৪ কিলোমিটার গতিতে তা ধেয়ে আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, যত সময় যাবে এই ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে ধেয়ে আসবে। তারপরই সমুদ্রেই উল্টোদিকে বাঁক নেবে, তাতেই অশনি সংকেতের মুখে বাংলা।

কোথা থেকে কত দূরে অশনি

কোথা থেকে কত দূরে অশনি

বর্তমানে আন্দামান থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। আর বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দূরে আছে অশনি। পুরী থেকে অবস্থান প্রায় ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিমে আসছে, ততই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। বর্তমানে তার অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়।

মাঝ সমুদ্রে যেখানে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি

মাঝ সমুদ্রে যেখানে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অশনি' গত ৬ ঘণ্টা ধরে ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসছে। তা বর্তমানে একটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরের উপরে ১২.২ উত্তর ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৮.২ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

হঠাৎ উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে

হঠাৎ উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে

১০ মে রাত পর্যন্ত তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় আসার পর উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে। তখনই ঝটকা লাগতে পারে ওড়িশা উপকূলে। কিন্তু তা সরাসরি আছড়ে পড়বে না। এখন বাংলার দিকে ঘোরার পর তা উত্তর-পূর্ব দিকে ঘুরে বাংলাদেশের দিকে যায় কি না, তা-ই দেখার।

অশনি উপকূলে কেমন প্রভাব ফেলবে বাংলায়

অশনি উপকূলে কেমন প্রভাব ফেলবে বাংলায়

মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই অশনি উপকূলের কাছে চলে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যত উপকূলের দিকে ধেয়ে আসবে ঝড়টি, ততই বিপদ বাড়বে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। এ জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে।

আলিপুর হাওয়া অফিসের সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১০ থেকে ১২ মে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাংশ, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাংশের ভারী বৃষ্টি হবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির পরামর্শ

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির পরামর্শ

আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে, পর্যটকরা যেন সমুদ্র সৈকতে না যান। ঘূর্ণিঝড় অশনি বাংলার উপকূলে সরাসরি না এলেও সমুগ্র উত্তাল থাকবে এই সময়ে। রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, পর্যটকদের সমুদ্র সৈকত সংলগ্ন পর্যটন কেন্দ্র থেকে সরিয়ে নিতে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরুও করে দিয়েছে রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+