ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, কী সংকেত বাংলার জন্য! আবহাওয়া দফতরের পূর্বাভাস

সাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার অশনি পরিণত হবে অতি তীব্র ঘূর্ণিঝড়ে। আর মঙ্গলবার থেকেই ঘূর্ণির খেলা দেখাতে শুরু করবে বাংলার উপকূলে।

সাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার অশনি পরিণত হবে অতি তীব্র ঘূর্ণিঝড়ে। আর মঙ্গলবার থেকেই ঘূর্ণির খেলা দেখাতে শুরু করবে বাংলার উপকূলে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাও রক্ষা পাবে না ঘূর্ণিঝড়ের হাত থেকে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই অশনি উপকূলের কাছে চলে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, বাংলায় কী সংকেত আবহাওয়া দফতরের

পুরী থেকে ঘূর্ণিঝড়টির অবস্থান বর্তমানে ৯০০ কিলোমিটার। ক্রমশ তা উত্তর-পশচিম দিকে ধেয়ে আসছে। যত উপকূলের দিকে ধেয়ে আসবে ঝড়টি, ততই বিপদ বাড়বে উপকূলে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে।

আলিপুর হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১০ থেকে ১২ মে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেক মাঝারি বৃষ্টি হবে। তার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাংশ, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাংশের ভারী বৃষ্টি হবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে, পর্যটকরা যেন সমুদ্র সৈকতে না যান। ঘূর্ণিঝড় অশনি বাংলার উপকূলে সরাসরি না এলেও সমুগ্র উত্তাল থাকবে এই সময়ে। রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, পর্যটকদের সমুদ্র সৈকত সংলগ্ন পর্যটন কেন্দ্র থেকে সরিয়ে নিতে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরুও করে দিয়েছে রাজ্য।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, অশনির প্রভাবে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে বঙ্গোপসাগরে। তার পূর্ণ আতাস আসবে উপকূলে। সমুদ্র উত্তাল থাকবে ১০ থেকে ১৩ মে। এই ঝড় আরও শক্তিশালী হতে পারে বলেও জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর। সোমবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধির বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়ে যাবে।

আবহাওয়ার দফতর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিমে সরতে সরতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে আসবে। তবে এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা কম। ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে এসে উত্তর ও উত্তর-পূর্ব দিকে বেঁকে যাবে। এখানেই আশঙ্কা তৈরি হয়েছে, তা আবার বাংলা উপকূলের দিকে আসবে কি না। কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে, কোনও উপকূলেই তা আছড়ে পড়ার সম্ভাবনা নেই। সমুদ্রেই ঝড় হয়ে তা শক্তি হারিয়ে ফেলবে। তবে সমুদ্র উত্তাল হবে, জলোচ্ছ্বাসের সম্ভাবনাও প্রবল। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+