আকাশের মুখভারে বৃষ্টির ভ্রুকুটি! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপে দুর্যোগের পূর্বাভাস
আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। সকাল থেকেই দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।
আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরের উপর ঘনীভূত নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। সকাল থেকেই দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বিকেল থেকে নামতে পারে বৃষ্টি। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি।

আগামী দু-তিনদিন আকাশের মুখভার
আলিপুর আবহাওয়া সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের দু-তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী দু-তিনদিন আকাশের মুখভার থাকবে বলে জানিয়েচেন আবহ উপঅধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

বিলম্বিত বৃষ্টি চলবে
এদিন শহরের সর্বোচ্ছ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরম আরও বেড়েছে আকাশে মুখ ভার থাকায়। সকাল থেকেই আকাশে ছেয়েছে মেঘে, রোদ মাঝেমধ্যে উঁকি দিচ্ছে। আর্দ্রতার জেরে গরমও বেড়েছে। আবহবিদদের আশঙ্কা বিলম্বিত বৃষ্টি চলবে।

উদ্বেগে পুজোর বাংলা
আবহাওয়ার পূর্বাভাস, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নাগাড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গজুড়ে। ফলে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কপালে। পুজোর বাজার নিয়েও উদ্বেগে গোটা বাংলা। তারপর পুজো যদি বৃষ্টিতে ভাসে, তাহলে সব আনন্দই মাটি।

পুজো ভাসাবে বৃষ্টি
অক্টোবরের প্রথমে পুজো। আর প্রতিবারই মৌসুমি বায়ু পাকাপাকিভাবে বিদায় নেয় অক্টোবরের প্রথমে। তাই এমনিতেই বৃষ্টির সম্ভাবনা থেকে যায়। সেই সম্ভাবনা আরও বাড়ছে এবার বর্ষা বিলম্বিত হওয়ার কারণে।












Click it and Unblock the Notifications