চৈত্র শেষে গ্রীষ্মের মারকাটারি ব্যাটিং, দক্ষিণবঙ্গে বৃষ্টির কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

হাঁসফাঁস গরম থেকে কি মিলবে মুক্তি? নাকি গরমের মারকাটারি ব্যাটিং চলতেই থাকবে চৈত্রশেষে। অবশেষে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর হাওয়া অফিস।

হাঁসফাঁস গরম থেকে কি মিলবে মুক্তি? নাকি গরমের মারকাটারি ব্যাটিং চলতেই থাকবে চৈত্রশেষে। অবশেষে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। কবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাও স্পষ্ট কে জানিয়ে দিলেন আলিপুর হাওয়া অফিসের আবহবিদরা।

দক্ষিণবঙ্গ এদিনও বৃষ্টিহীন থাকবে?

দক্ষিণবঙ্গ এদিনও বৃষ্টিহীন থাকবে?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। কিন্তু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে স্বস্তির বৃষ্টি, তার জন্য প্রতীক্ষার অবসান হচ্ছে না আর। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা স্বস্তির খবর দিতে পারেননি এখনও। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, গরম থেকে রেহাই দিয়ে পয়লা বৈশাখের আগেই স্বস্তির বৃষ্টি নামবে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গ এদিনও বৃষ্টিহীন থাকবে বলেই পূর্বাভাস।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট!

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট!

এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিনই উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি নামবে। কিন্তু দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার কথা এদিন। সেইসঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। কিন্তু কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির খবর নেই। উল্টে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট থাকবে বেশ।

মেঘ সরিয়ে মাঝে মাঝে রোদের ঝলকানি

মেঘ সরিয়ে মাঝে মাঝে রোদের ঝলকানি

কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। মেঘ সরিয়ে মাঝে মাঝে দেখা দিয়েছে রোদের ঝলকানি। আকাশ মেঘলা থাকলে গরমের দাপট অব্যাহত থাকবে এদিন। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ।

পয়লা বৈশাখের আগে কোথায় কোথায় বৃষ্টি

পয়লা বৈশাখের আগে কোথায় কোথায় বৃষ্টি

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পয়লা বৈশাখের আগে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হবে। কিন্তু কলকাতা ও হাওড়া-হুগলিতে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে এক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে

উত্তরবঙ্গে এক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে

উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি হবে। নীচের দিকের তিন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, উত্তরবঙ্গের জেলাগুলিতে গত এক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে।

বৈশাখের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি!

বৈশাখের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি!

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে পারদ সামান্য বাড়বে। এ বছর এখনই যে গরমের দাপট, তাতে স্পষ্ট রাজ্যে রেকর্ড গরম পড়তে চলেছে এ বছর। আবহাবিদরা আশঙ্কা প্রকাশ করে জানান, বৈশাখের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+