কালবৈশাখীর দাপটে বঙ্গে ওষ্ঠাগত প্রাণ! দুর্যোগ কাটবে কবে, পূর্বাভাস হাওয়া অফিসের

জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলল দিনভর। সকালে পুরুলিয়া কালবৈশাখীর জেরে তছনছ হল বিস্তীর্ণ এলাকা। বজ্রপাত প্রাণ কাড়ল একজনের। আর বিকেলে মুর্শিদাবাদে কালবৈশাখী দাপট দেখাল। বজ্রপাতে মৃত্যু হল দুজনের।

জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলল দিনভর। সকালে পুরুলিয়া কালবৈশাখীর জেরে তছনছ হল বিস্তীর্ণ এলাকা। বজ্রপাত প্রাণ কাড়ল একজনের। আর বিকেলে মুর্শিদাবাদে কালবৈশাখী দাপট দেখাল। বজ্রপাতে মৃত্যু হল দুজনের। শুক্রবার দিনভর কালবৈশাখী দফায় দফায় বাংলার বুকে তাণ্ডব চালিয়েছে। তবে আগামীকাল থেকে দুর্যোগ কমবে বলে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে।

দুর্যোগ কবে কমবে, কী জানাল হাওয়া অফিস

দুর্যোগ কবে কমবে, কী জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে উত্তরবঙ্গ অবধি নিম্নচাপ অক্ষরেখার কারণে হালকা বৃষ্টি চলছে জেলায় জেলায়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলাতেও কালবৈশাখী হয়েছে। তার জেরে শিলাবৃষ্টিও হয়েছে বিভিন্ন জায়গায়। আর বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এদিন তাপমাত্রা বেশ খানিকটা কম ছিল। শনিবার থেকে দুর্যোগ কমার পাশাপাশি তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কালবৈশাখীর দাপট উত্তর ও দক্ষিণবঙ্গে

কালবৈশাখীর দাপট উত্তর ও দক্ষিণবঙ্গে

মরশুমের প্রথম কালবৈশাখীতেই প্রাণ খোয়াতে হল তিনজনকে। পুরুলিয়ার বলরামপুর তছনছ করে দেয় কালবৈশাখী। ঝড়ের সঙ্গে তুমুল শিলাবৃষ্টি আর বজ্রপাত হয়। সেই বজ্রপাতে বলরামপুরে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে একাধিক বাড়ির। এরপর দফায় দফায় কালবৈশাখীর দাপট দেখা যায় দক্ষিণবঙ্গের এরও কিছু জেলায়। উত্তরবঙ্গের কালবৈশাখী দাপট দেখায়। কালবৈশাখীর তাণ্ডবে উত্তরবঙ্গের কোচবিহারে ৩ জনের মারা গিয়েছেন। আহত হয়েছেন অনেকে। প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছে।

পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত পারডি গ্রামে তাণ্ডব

পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত পারডি গ্রামে তাণ্ডব

এদিন ঝড়ের দাপটে একের পর এক গাছ ভেঙেছে, ভেঙেছে একাধিক বিদ্যুতের খুঁটি। কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে পুরুলিয়ার আদিবাসী অধ্যুষিত পারডি গ্রামে। রামু হেমব্রম নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির উঠোনে খেলা করছিল সে, তখনই হঠাৎ বজ্রপাতে শিশুটি প্রাণ হারায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

জারি ছিল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সতর্কতা

জারি ছিল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সতর্কতা

আলিপুর হাওয়া অফিস আগেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছি। জারি করেছিল কালবৈশাখীর সতর্কতা। সেইমতো সকাল থেকে বিভিন্ন জেলায় শুরু হয় কালবৈশাখীর দাপট। হাঁসফাঁস গরম থেকে সাময়িক মুক্তি মিললেও ঝড়-বৃষ্টিতে নাকাল করে ছাড়ে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের

পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের

শুক্রবার নতুন করে পূর্বাভাসে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ কমবে শনিবার থেকে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে দুর্যোগের সম্ভাবনা কেটে যাবে। তাপমাত্রাও বাড়তে শুরু করবে। রবিবার থেকে দেখা যাবে ঝলমলে আকাশ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+