বাংলার বর্ষাকে ত্বরাণ্বিত করবে বঙ্গোপসাগরের নিম্নচাপ, পূর্বাভাস দিল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ২০২১ মরশুমের বর্ষা শীঘ্রই বাংলায় ঢুকে পড়বে।

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ২০২১ মরশুমের বর্ষা শীঘ্রই বাংলায় ঢুকে পড়বে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপে ভর করেই বর্ষা বাংলার বুক ঝরতে শুরু করবে। উল্লেখ্য, কেরলে এবার দুদিন বিলম্বিত হয়েছ বর্ষা। বাংলাতে সাতদিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা প্রবল।

ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথে বিলম্বিত হওয়ার পর

ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথে বিলম্বিত হওয়ার পর

এবার বর্ষা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার কথা ছিল নির্দিষ্ট দিনের আগেই। কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথে বিলম্বিত হওয়ার কারণেই শক্তি সঞ্চয় করতে দেরি হয়ে যায় খানিকটা। ফলে নির্দিষ্ট দিনের ৪৮ ঘণ্টা পরে কেরলে প্রবেশ করে বর্ষা। এবার ধীরে ধীরে তা উত্তরে ধেয়ে গিয়ে গোটা দেশে বৃষ্টিপাত ঘটাবে।

সাগরে ঘূর্ণাবর্ত তৈরি, বাংলায় বর্ষার আগমনী

সাগরে ঘূর্ণাবর্ত তৈরি, বাংলায় বর্ষার আগমনী

আবহাওয়া দফতর জানিয়েছে, ৭ জুন মায়ানমার সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরের দিন ৮ জুন সিয়াম উপসাগরে তা প্রবেশ করবে। ৯ জুন ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পেরিয়ে যাবে বলে আশা করছে আবহাওয়া দফতর। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তা শক্তি বাড়িয়ে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।

 নিম্নচাপের হাত ধরেই বর্ষা শুরু হতে পারে বঙ্গে

নিম্নচাপের হাত ধরেই বর্ষা শুরু হতে পারে বঙ্গে

বাংলাদেশ উপকূলের সমনে বঙ্গোপসাগরে স্থায়ী হবে ঘূর্ণাবর্তটি। এরপর তা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যেতে শুরু করবে। এই নিম্নচাপের প্রভাবে বর্ষার মরশুমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা শুরু হতে পারে বঙ্গে। নিম্নচাপের প্রভাবে প্রথম বর্ষাতেই ভারী বর্ষণ হতে পারে।

 পশ্চিমবঙ্গের সর্বত্রই দক্ষিণ মৌসুমী বায়ুকে প্রবাহিত করবে দ্রুত

পশ্চিমবঙ্গের সর্বত্রই দক্ষিণ মৌসুমী বায়ুকে প্রবাহিত করবে দ্রুত

মৌসুমী বায়ুর প্রবেশের পর প্রথম বর্ষা যদি বর্ষণমুখর হয়, তবে বর্ষাকাল পরিপুষ্ট হয়ে ওঠে বৃষ্টিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষার বৃষ্টি হবে স্বাভাবিক। টানা তৃতীয় মরশুম বর্ষার স্বাভাবিক বৃষ্টি হবে। শুরুতেই বর্ষার এই মারকাটারি ব্যাটিং পশ্চিমবঙ্গের সর্বত্রই দক্ষিণ মৌসুমী বায়ুকে প্রবাহিত করবে দ্রুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+